advertisement

কে জিতবে টি-২০ বিশ্বকাপ? ভারত না নিউজিল্যান্ড? সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় ভবিষ্যদ্বাণী

Last Updated:
Sourav Ganguly Predicts Which Team Will Win ICC T20 World Cup 2026 Final: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আজ ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।
1/5
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আজ ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবারও দারুণ পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছে। ঘরের মাঠে ও টানা দুবার টি-২০ বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়া থেকে এক ধাপ দূরে টিম ইন্ডিয়া।

2/5
গ্রুপ পর্বে ভারতের শুরুটা ছিল একেবারেই দুর্দান্ত। গ্রুপ ‘এ’-তে তারা চারটি ম্যাচই জিতে নেয়। সেই পথে যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে সহজেই হারায় ভারত। ধারাবাহিক জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে তারা সুপার এইটে পৌঁছে যায়। তখন থেকেই অনেকেই ভারতকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে দেখছিলেন।

3/5
তবে সুপার এইট পর্বে এসে ভারতের যাত্রায় সাময়িক ধাক্কা লাগে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা তাদের ৭৬ রানে হারিয়ে দেয়। ফলে পরের দুটি ম্যাচ ভারতের জন্য হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। সেই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে প্রথমে জিম্বাবোয়েকে হারায় ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

4/5
সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ম্যাচটি ছিল একেবারে রানের বন্যার লড়াই। ভারত প্রথমে ব্যাট করে ২৫৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। ইংল্যান্ডও জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু শেষ পর্যন্ত পেসার জসপ্রীত বুমরাহের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতে ভারত।

5/5
এবার শিরোপা লড়াইয়ে ভারতের সামনে নিউজিল্যান্ড। ইতিহাস বলছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন,ভারত বিশ্বকাপ জিতবে। তিনি বলেছেন, “ভারত বিশ্বকাপ জিতবে। তারা খুবই শক্তিশালী দল। দলের প্রায় সব খেলোয়াড়ই ছক্কা মারতে পারে। তাই আমি মনে করি, তারাই জিতবে।”