advertisement

Pakistan : ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ, ১৩ ফেব্রুয়ারি 'পাল্টি' মারবে পাকিস্তান! ১২ ফেব্রুয়ারির পরদিনই বড় ঘটনা ঘটবে!

Last Updated:

Pakistan : টি-২০ বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ম্য়াচ খেলবে না পাকিস্তান! পাক সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা তারা জানিয়েছিল সোশ্যাল মিডিয়াতে।

News18
News18
কলকাতা : টি-২০ বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ম্য়াচ খেলবে না পাকিস্তান! পাক সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা তারা জানিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এমনকী আইসিসিকে কোনও সরকারি বিজ্ঞপ্তি দিয়েও পিসিবি জানায়নি বলে খবর।
বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নামবে ভারতীয় দল। তবে এখনও পাকিস্তান নাটক করেই চলেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। ওই ম্যাচ ঘিরে এখনও ধোঁয়াশা।
এখন প্রশ্ন হল, টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কি শেষ পর্যন্ত হবে না? পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকবে! এই ম্যাচের সঙ্গে ক্রিকেট অর্থনীতির কোটি কোটি টাকা জড়িয়ে রয়েছে। ফলে আইসিসি কিন্তু ম্যাচ বাতিল হলে পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না। সবার মনে এখন একটাই প্রশ্ন, ম্যাচের আগে শেষ মুহূর্তে কি পাল্টি মারবে পাকিস্তান?
advertisement
advertisement
জানা যাচ্ছে, পাকিস্তান আসলে বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ দুম করে জানিয়ে দিয়েছিল, তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপেই খেলবে না। শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা কথাও বলেনি। এমনকী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বলেছেন, পাকিস্তানের এভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কোনও কারণ নেই।
advertisement
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় নির্বাচন শুরু হচ্ছে। এবার জানা যাচ্ছে, সেই নির্বাচন মিটলেই PCB চেয়ারম্যান মহসিন নাকভি পাল্টি মারতে পারেন। রাতারাতি পাকিস্তান জানিয়ে দিতে পারে, ভারতের বিরুদ্ধে ম্যাচ তারা খেলবে! এই মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনি রাজনীতি ছাড়া আর কিছুই বোঝেন না বলেও দাবি করেছেন অনেকে। ফলে বাংলাদেশ আরও একবার পাকিস্তানের জন্য ঠকতে পারে বলে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan : ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ, ১৩ ফেব্রুয়ারি 'পাল্টি' মারবে পাকিস্তান! ১২ ফেব্রুয়ারির পরদিনই বড় ঘটনা ঘটবে!
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement