advertisement

স্টেশন আছে, যাত্রী আছে... নেই পানীয় জল, শৌচাগার... হেঁড়িয়া স্টেশনে ঝোপঝাড়ই ভরসা, বাড়ছে অভিযোগ

Last Updated:

হেঁড়িয়া স্টেশনে নেই শৌচালয় ও পরিস্রুত পানীয় জল. যাত্রীদের চরম দুর্ভোগ. দিঘা-তমলুক রেলপথে প্রতিদিন কয়েকশ যাত্রী যাতায়াত করেন. রেল প্রশাসনের কাছে শৌচাগার ও পরিশ্রুত পানীয় জলের দাবি.

হেঁড়িয়া স্টেশনে ঝোপঝাড়ই ভরসা, বাড়ছে অভিযোগ
হেঁড়িয়া স্টেশনে ঝোপঝাড়ই ভরসা, বাড়ছে অভিযোগ
হেঁড়িয়া: স্টেশন আছে। প্রতিদিন শ’য়ে শ’য়ে যাত্রীরা সেই স্টেশন থেকে ট্রেনে ওঠানামাও করেন। কিন্তু দিঘা-তমলুক রেলপথের হেঁড়িয়া স্টেশনে নেই কোন শৌচালয়। নেই পরিস্রুত পানীয় জলের কোনওরকম কোন ব্যবস্থা। তাই বাধ্য হয়েই ঝোপঝাড় জঙ্গল খুঁজে শৌচকর্ম সারতে হয় স্টেশনে আসা যাত্রীদের। চরম দুর্ভোগে পড়েন মহিলা যাত্রীরাও।
দিঘা-তমলুক রেলপথে হেঁড়িয়া স্টেশনে প্রতিদিনই কয়েকশ যাত্রী দিঘা তমলুক পাঁশকুড়া মেছেদা কলকাতা মেদিনীপুর হাওড়া যাতায়াত করেন। পর্যটন শহর দিঘা যাওয়ার জন্য খেজুরি ভগবানপুর ভূপতিনগর পটাশপুর এলাকার স্থানীয় মানুষজন হেঁড়িয়া স্টেশনে আসেন, ট্রেন ধরেন। দশকের পর দশক পেরিয়ে গেলেও এই স্টেশনে এখনো গড়ে ওঠেনি শৌচাগার। তাই ভরসা স্টেশনের পাশের ঝোপ জঙ্গল। স্টেশন চত্বরে একটি জলকল থাকলেও সেই জল খাওয়ার জন্য অনুপযুক্ত। নিত্যযাত্রীদের দাবি স্টেশন চত্বরে প্রতিদিনই প্রচুর মানুষ যাতায়াত করেন। অন্তত শৌচাগার ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক রেল প্রশাসন। সমস্যার কথা স্বীকার করেছেন স্টেশনের টিকিট কাউন্টারের কর্মীও। তাঁর কথায়- যাত্রীরা বলেন। সমস্যা নিয়ে স্টেশন পরিদর্শনে আসা রেল আধিকারিকদের বলাও হয়। কিন্তু কাজের কাজ হয়না।
advertisement
advertisement
মধ্যপ্রদেশের ইনদওরে  দূষিত পানীয় জল সেবনের জেরে ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ অসুস্থ প্রায় ১,১০০ জন মানুষ৷ ঘটনার জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে সে রাজ্য মন্ত্রী তথা সরকার৷ মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, সমস্ত অসুস্থ বাসিন্দাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তাঁদের সরকার৷ পাশাপাশি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
স্টেশন আছে, যাত্রী আছে... নেই পানীয় জল, শৌচাগার... হেঁড়িয়া স্টেশনে ঝোপঝাড়ই ভরসা, বাড়ছে অভিযোগ
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement