advertisement

করোনার জেরে এ বছর বাতিল উইম্বলডনও !

Last Updated:

এ বছর কোনও ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট শেষপর্যন্ত বাতিলেরই সিদ্ধান্ত নিলেন সংগঠকরা ৷

#লন্ডন: টেনিসের চারটে গ্র্যান্ডস্ল্যামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন ৷ এ বছর করোনার জেরে শেষপর্যন্ত সেটাও বাতিল হল ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার হচ্ছে না উইম্বলডন ৷ লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এ বছর খেলা হবে না ফেডেরার, জকোভিচদের ৷ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হল এই টুর্নামেন্ট। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।
প্রতি বছর সাধারণ জুন মাসেই অনুষ্ঠিত হয় উইম্বলডন ৷ ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে খেলার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের সব টেনিস তারকারাই ৷ এ বছর কোনও ঝুঁকি না নিয়ে টুর্নামেন্ট শেষপর্যন্ত বাতিলেরই সিদ্ধান্ত নিলেন সংগঠকরা ৷ এই মুহূর্তে বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। ব্রিটেনেও তার মারাত্মক প্রভাব পড়েছে। গত ২৪ ঘণ্টায় এই দেশে ৫০০ জনের বেশি মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে এই টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উইম্বলডন কমিটির তরফে জানানো হয়েছে, “এই মুহূর্তে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তাতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই এবারের প্রতিযোগিতা বাতিল করা হল। আগামী বছর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।”
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
করোনার জেরে এ বছর বাতিল উইম্বলডনও !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement