advertisement

একরত্তি ইজহানের সঙ্গে ইদ উদযাপন সানিয়া মির্জার

Last Updated:

ছবিতে দেখা যাচ্ছে ছেলের হাত ধরে আছেন সানিয়া ৷ দুজনের পরনেই সুবজ রঙের পোশাক ৷ ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘টুইনিং অ্যান্ড উইনিং মাই লাড্ডু’ ৷

এসানিয়া মির্জার ইদ উদযাপনের ছবিতে উচ্ছ্বসিত ইনস্টাগ্রাম ৷ ছেলে ইজহানের সঙ্গে ইদ পালনের ছবি শেয়ার করেছেন টেনিসসুন্দরী ৷ ছবিতে দেখা যাচ্ছে ছেলের হাত ধরে আছেন সানিয়া ৷ দুজনের পরনেই সুবজ রঙের পোশাক ৷ ছবির ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘টুইনিং অ্যান্ড উইনিং মাই লাড্ডু’ ৷
মা-ছেলের ছবি শেয়ার হওয়া মাত্র ভেসে গিয়েছে অভিনন্দনের বন্যায় ৷ শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যে ‘লাইক’ পেরিয়েছে সাড়ে তিন লক্ষ সংখ্যা ৷
পাকিস্তানি ক্রিকেটার ইমম উল হক ছবিতে লিখেছেন, ‘মাশা আল্লাহ’৷ ‘হৃদয়’ ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন রুশ টেনিস তারকা ইলিনা ভেসনিনাও ৷ সনিয়াকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের দিয়া মির্জাও৷ এর আগে স্বামী শোয়েব মালিকের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ইদের শুভেচ্ছা জনিয়েছিলেন সানিয়া ৷
advertisement
advertisement
সানিয়া মির্জা ও শোয়েব মালিক, ছবি-ইনস্টাগ্রাম
সানিয়া মির্জা ও শোয়েব মালিক, ছবি-ইনস্টাগ্রাম
কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার পরে সানিয়া টেনিস কোর্টে ফেরেন জানুয়ারি মাসে ৷ স্লোভেনিয়ার অ্যান্দ্রিজা ক্লেপাককে সঙ্গী করে কাতার ওপেনের কোয়ার্টর ফাইনালে পৌঁছেছিলেন সানিয়া ৷ তবে সেমিফাইনালে তাঁরা পরাজিত হন নিকোল মেলিশার এবং ডেমি শারস জুটির কাছে৷ ঘটনাচক্রে ২০২০ সালে অতিমারির কারণে বিশ্বজুড়ে সব ক্রীড়া প্রতিযোগিতা বন্ধু হয়ে যাওয়ার আগে কাতার টোটাল ওপেনেই শেষ বার খেলেছিলেন সানিয়া মির্জা ৷
advertisement
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে তিনি বিয়ে করেন ২০১০ সালে ৷ একমাত্র ছেলের জন্ম ২০১৮-এ ৷ ছেলের নাম ইজাহানের সঙ্গে দেওয়া হয়েছে বাবা মায়ের দুজনেরই পরিচয়৷ তাই সানিয়া-শোয়েবের ছেলের পুরো নাম ইজহান মির্জা মালিক৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একরত্তি ইজহানের সঙ্গে ইদ উদযাপন সানিয়া মির্জার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement