advertisement

হিপ সার্জারি হল টেনিস তারকা অ্যান্ডি মারে’র

Last Updated:
#লন্ডন: বেশিদিন হয়নি ৷ সদ্য়সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন অ্যান্ডি মারে। কোমরের যন্ত্রণায় খেলাটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন প্রাক্তন এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়। কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মারে। কোমরের অসহ্য ব্যথার থেকে মুক্তি পেতে হিপ রিসারফেসিং সার্জারি করালেন তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস খেলোয়াড়।
মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মারে। তিনি লিখলেন, “গতকাল সকালে লন্ডনে আমার হিপ রিসারফেসিং সার্জারি হয়েছে। এখন ক্ষত আর যন্ত্রণা রয়েছে। আশা করছি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার এখন মেটালের হিপ বসেছে।”
আসন্ন উইম্বলডনকেই পাখির চোখ করেছেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হারতে হয়েছিল তাঁকে। স্পেনের রবার্তো বাতিস্তার সঙ্গে দুর্দান্ত লড়েও শেষ পর্যন্ত পারেননি তিনি। মারের কেরিয়ারে তিনটি গ্র্যান্ড স্লামের মধ্যে দু’টি এসেছে উইম্বলডন (২০১৩, ২০১৬) থেকে। ২০১২-তে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০১৮-র জানুয়ারিতে কোমরে অস্ত্রোপচার হয়েছিল। তারপর কোর্টে ফিরেও ছন্দে ফিরতে পারেননি তিনি। তাঁকে ফের কোমরের যন্ত্রণা ভুগিয়েছে।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হিপ সার্জারি হল টেনিস তারকা অ্যান্ডি মারে’র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement