advertisement

Football : এক সময় জেলার ফুটবল কাঁপিয়েছিলেন, আজ স্মৃতির আড়ালে এগরার রতনলাল দাস

Last Updated:

Footballer : ফুটবলই ছিল জীবন, আজ স্মৃতিতেই আটকে রতনলাল দাস।

+
রতনলাল

রতনলাল দাস 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি : একসময় জেলার জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। মাঠে নামলেই আলোচনায় উঠে আসত তাঁর নাম। যে মানুষটা এক সময় জেলার ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন। আজ তিনি প্রায় অতীত। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই তাঁকে ভুলে গেছেন। অথচ এক সময় তিনি ছিলেন গর্বের নাম। জানেন কে এই ফুটবলার! তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরার রতনলাল দাস।
জেলার ফুটবল ইতিহাসে যাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু আজ সেই মানুষটাই নীরবে হারিয়ে গেছেন। তিনি এগরা ঝাটুলাল হাই স্কুলের ছাত্র ছিলেন। স্কুল জীবন থেকেই ফুটবল খেলার প্রতি তাঁর প্রবল আগ্রহ তৈরি হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঠে ছুটে যেতেন। ফুটবলই ছিল তাঁর সবকিছু। সেই আগ্রহ ধীরে ধীরে দক্ষতায় বদলে যায়। কলেজ জীবনে এসে সেই দক্ষতা পরিচিতি পায়। কাঁথি প্রভাত কুমার কলেজ থেকে স্নাতক পাস করেন। কলেজে পড়াকালীন ফুটবল খেলেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাঁর নাম।
advertisement
ফুটবলে তাঁর পারদর্শিতা খুব দ্রুত তাঁকে জেলার পরিচিত মুখ করে তোলে। তাঁর সময়ে তিনি ছিলেন জেলার জনপ্রিয় ফুটবলার। একের পর এক ম্যাচে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। রয়েছে একাধিক শংসাপত্র ও সম্মান। সম্মানের ঝুলিও ছিল তাঁর বেশ ভারী। সেই সব পুরস্কার আজও তাঁর বাড়িতে যত্ন করে সাজান রয়েছে। প্রতিটি শংসাপত্র যেন এক একটি স্মৃতির দলিল। এক একটি সময়ের কথা বলে। এক সময়ের গৌরব আজও তাঁর ঘরে জীবন্ত।
advertisement
advertisement
সময় গড়িয়েছে। বয়সের ভার তাঁকে নুইয়ে দিয়েছে। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। এখন আর আগের মত মাঠে যাওয়া সম্ভব হয় না। শরীর সঙ্গ দেয় না। কিন্তু স্মৃতি আজও অমলিন।
আরও পড়ুন- বসিরহাটেই এবার বাম্পার রোমাঞ্চ, ঘোষ বাড়ি স্পটে অ্যাডভেঞ্চার স্পোর্টস- স্কাই সাইক্লিং
এক সময়ের জেলার জনপ্রিয় ফুটবলার আজ নিভৃত জীবনযাপন করছেন। চোখের আড়ালে চলে গেছেন তিনি। সত্যিই বাংলার কোনায় কোনায় এমন কত প্রতিভা লুকিয়ে আছে। যারা সময়ের সঙ্গে সঙ্গে অতীত হয়ে যায়। রতনলাল দাসের মত মানুষদের না দেখলে তা বোঝা যায় না। তাঁর জীবন আজও অনেকের কাছে অনুপ্রেরণা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Football : এক সময় জেলার ফুটবল কাঁপিয়েছিলেন, আজ স্মৃতির আড়ালে এগরার রতনলাল দাস
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement