advertisement

Adventure Sports: বসিরহাটেই এবার বাম্পার রোমাঞ্চ, ঘোষ বাড়ি স্পটে অ্যাডভেঞ্চার স্পোর্টস- স্কাই সাইক্লিং

Last Updated:

Adventure Sports: আকাশের ওপর দিয়ে সাইকেল চালানোর অভিনব অভিজ্ঞতা যেমন দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে অ্যাডভেঞ্চারপ্রেমীদের রোমাঞ্চে ভরিয়ে তুলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই নতুন আকর্ষণ ব্যাপক সাড়া ফেলেছে। 

+
বসিরহাটে

বসিরহাটে স্কাই সাইক্লিং 

উত্তর ২৪ পরগণা: রোমাঞ্চে নতুন মাত্রা বসিরহাটে, ঘোষ বাড়ি স্পটে স্কাই সাইক্লিং।  রোমাঞ্চ আর অবসর যাপনের নতুন ঠিকানা হিসেবে বসিরহাটের ঘোষ বাড়ি স্পট এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
খোলা প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা এবং সাজানো-গোছানো পরিকাঠামোর কারণে এই স্থানটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। আগে থেকেই এখানে পিকনিকের সুব্যবস্থা, শিশুদের খেলাধুলার জন্য আলাদা জায়গা, খোলা মাঠ ও বেড়ানোর একাধিক স্পট থাকায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য ঘোষ বাড়ি ছিল ভরসার ঠিকানা। উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের নানা জেলা থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসছেন। উৎসব, ছুটির দিন কিংবা শীতের মরশুমে আনন্দের সঙ্গে প্রকৃতির ছোঁয়া পেতে ঘোষ বাড়ি স্পট এখন অনেকের প্রথম পছন্দ হয়ে উঠছে।
advertisement
advertisement
এই জনপ্রিয়তার মাঝেই ঘোষ বাড়ি স্পটে যুক্ত হয়েছে নতুন রোমাঞ্চকর সংযোজন—স্কাই সাইক্লিং ও স্পিড বোটিং। আকাশের ওপর দিয়ে সাইকেল চালানোর অভিনব অভিজ্ঞতা যেমন দর্শনার্থীদের কৌতূহল বাড়াচ্ছে অ্যাডভেঞ্চারপ্রেমীদের রোমাঞ্চে ভরিয়ে তুলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই নতুন আকর্ষণ ব্যাপক সাড়া ফেলেছে। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আধুনিক যন্ত্রপাতি, সুরক্ষা সামগ্রী এবং প্রশিক্ষিত কর্মীদের তত্ত্বাবধানে এই কার্যকলাপগুলি পরিচালিত হচ্ছে, ফলে নিশ্চিন্তেই উপভোগ করা যাচ্ছে রোমাঞ্চ। পর্যটনের পাশাপাশি এই উদ্যোগে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। সব মিলিয়ে ঘোষ বাড়ি স্পট এখন শুধু বিনোদনের জায়গা নয়, বরং বসিরহাটের পর্যটন মানচিত্রে রোমাঞ্চ ও প্রকৃতির মিলনে এক নতুন পরিচয় গড়ে তুলছে।
advertisement
Julfikar Molla
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Adventure Sports: বসিরহাটেই এবার বাম্পার রোমাঞ্চ, ঘোষ বাড়ি স্পটে অ্যাডভেঞ্চার স্পোর্টস- স্কাই সাইক্লিং
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement