Rohit Sharma vs Virat Kohli : রোহিত সিংহ হৃদয় , কোহলি স্বার্থপর! সোশ্যাল মিডিয়ায় তর্ক মুম্বই - আরসিবি ভক্তদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mumbai Indians fans asks Virat Kohli to learn captaincy from Rohit Sharma. রোহিত শর্মার কাছে বিরাটকে অধিনায়কত্ব শেখার পরামর্শ মুম্বই ভক্তদের
#মুম্বই: তিনি বিরাট কোহলির মত নন। আইপিএলে যেখানে পরপর ছয়টি ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স, সেখানে অধিনায়ক হিসেবে নিজের ঘাড়ে সব দোষ নিয়েছেন রোহিত শর্মা। পাঁচ বারের চ্যাম্পিয়নদের এরকম দুর্বিষহ পারফরম্যান্সের পরেও মুম্বই সর্মথকরা পাশে রয়েছেন রোহিতের। ব্যর্থতার জন্য শুধু রোহিত শর্মাকে দায়ী করতে নারাজ তারা। সোশ্যাল মিডিয়ায় প্রিয় রোহিত শর্মার জন্য সমর্থন বেড়েই চলেছে।
অতীতে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া ব্যর্থ হলে দলের ক্রিকেটারদের সমালোচনা করতে ছাড়েননি, এমন অধিনায়ক নেই। এমনকি বিরাট কোহলি পর্যন্ত পুরো দায় নিতে রাজি হননি। সেখানে লখনউ সুপার জায়ান্ট দলের কাছে হেরে রোহিত জানিয়েছিলেন, তিনি নিজেকে সবচেয়ে বেশি দায়ী মনে করেন। অধিনায়ক হিসেবে তিনি দলকে সেই সাফল্য দিতে পারছেন না, যা তার থেকে আশা করা হয়। নিজেও ব্যাট হাতে প্রচুর রান করছেন এমন নয়।
advertisement
advertisement
Always with you @ImRo45 in good times as well in bad times We are Rohit fans as well as Mumbai Indians fan forever no matter will always support them 😌💙 https://t.co/Ij5biZCxMv
— Pooja 🍀|MI|💙 (@khot_pooja) April 16, 2022
সেট হয়ে আউট হয়েছেন। তবে হিটম্যান কথা দিয়েছেন জেতা, হারা তাদের হাতে নেই। কিন্তু লড়াই চালিয়ে যাওয়া ক্রিকেটারদের হাতে আছে। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে তিনি চেষ্টা করে যাবেন দলকে জয়ের রাস্তায় ফেরাতে। মুম্বই সমর্থকরা অবশ্য পূর্ণ সমর্থন দিচ্ছেন রোহিতকে। যে অধিনায়ক মুম্বইকে পাঁচটা ট্রফি দিয়েছেন, তাকে খারাপ সময়ে সমর্থন করা নৈতিক দায়িত্ব মনে করে মুম্বইকাররা।
advertisement
বরং স্বার্থপর বিরাট কোহলির রোহিতকে দেখে শেখা উচিত মনে করেন তারা। যদিও এবারের আইপিএলে আরসিবি ভাল পারফর্ম করলেও, বিরাট কোহলি নিজের ব্যর্থ। বড় রান নেই ব্যাটে। কিন্তু দল জিতছে। রবি শাস্ত্রী জানিয়েছেন এই প্রথম আরসিবির সামনে বিরাট সুযোগ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার। ডু প্লেসি ঠান্ডা মাথার অধিনায়ক।
একটা ইউনিট হিসেবে খেলছে বেঙ্গালুরু। শাহবাজ, আকাশ, অনুজদের মত ভারতীয় ক্রিকেটাররাও দুরন্ত পারফর্ম করছেন আরসিবির জার্সিতে। সেখানে মুম্বইয়ের কোনও কিছুই ঠিক হচ্ছে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 18, 2022 4:14 PM IST








