ট্র্যাফিক আইন ভেঙে জরিমানা মহেন্দ্র সিং ধোনির ! কত টাকা জরিমানা দিলেন তিনি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
MS Dhoni fined Rs 1000 for over-speeding: রাঁচিতে নিজের বাড়ির কাছের একটি ট্র্যাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্র্যাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।
রাঁচি: ট্র্যাফিক আইন ভেঙে জরিমানা মহেন্দ্র সিং ধোনির। রাঁচির বাড়িতে থাকলে প্রায়ই মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এবার সেই মোটরবাইক চালাতে গিয়েই জরিমানার মুখে তিনি। ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’-এর ১৮৩ নম্বর ধারায় ধোনিকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
রাঁচিতে নিজের বাড়ির কাছের একটি ট্র্যাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্র্যাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।
ধোনির বাড়ির কাছে একটি সিগন্যালে গতি মাপার যন্ত্র রয়েছে। সেখানেই ধরা পড়ে যে নির্ধারিত গতির থেকে বেশি গতিতে বাইক চালিয়েছেন তিনি। ফলে জরিমানা করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।
advertisement
আরও পড়ুন– বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ ২ ঘণ্টায় ! হাইস্পিড ট্রেনের করিডোরের কাজ দ্রুত শুরু হতে চলেছে
advertisement
ধোনির বাইকের প্রতি প্রেম কারও অজানা নয়। সেই মোটরবাইক চালাতে গিয়েই এবার ট্রাফিক আইন ভাঙলেন প্রাক্তন ভারত অধিনায়ক। রাঁচিতে নিজের বাড়ির কাছের একটি ট্র্যাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।
MS Dhoni fined Rs 1000 for over-speeding by Ranchi police after a notice from Jharkhand Housing Board. Dhoni joins CSK practice for IPL 2026#MSDhoni #Overspeeding #Ranchi https://t.co/GLPrlKq9ax pic.twitter.com/p6Xj0g222b
— News18 (@CNNnews18) March 4, 2026
advertisement
তবে এই বিতর্কের মাঝেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। গত রবিবার থেকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমে পড়েছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 2:06 PM IST









