advertisement

মাঠে মস্তানি করবে ইস্টবেঙ্গল দাবি শীর্ষ কর্তার, পাল্টা খোঁচা বাগান সচিবের

Last Updated:

Mohun Bagan and East Bengal top officials involve in war of words before Kolkata Derby. মাঠে মস্তানি করবে ইস্টবেঙ্গল দাবি শীর্ষ কর্তার, পাল্টা খোঁচা বাগান সচিবের

কথার লড়াইয়ে ডার্বি জমিয়ে দিলেন ইস্ট মোহন কর্তারা
কথার লড়াইয়ে ডার্বি জমিয়ে দিলেন ইস্ট মোহন কর্তারা
#কলকাতা: রাত পোহালেই ডার্বি। বাঙালির সেই আবেগের বড় ম্যাচ। দু মাস আগেই এই যুবভারতীতেই ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। একটি মাত্র বলে জিতেছিল সবুজ মেরুন। সেবারও ম্যাচের আগের দিন মাস্তানির গল্প বলেছিলেন লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এবারও সেই মাস্তানির পক্ষেই আছেন তিনি।
শুক্রবার সকালে ইস্টবেঙ্গল অনুশীলন দেখতে হাজির ছিলেন দেবব্রত। ফুটবলারদের পেপ টক দিয়ে মোটিভেট করলেন। জানিয়ে দিলেন ডার্বি মানেই চ্যালেঞ্জের খেলা। কোনও আগাম হিসেব এখানে চলে না। এটা হিম্মতের লড়াই। যে হিম্মত দেখাতে পারবে এবং লড়াই করতে পারবে তারাই বাজিমাত করবে। যারা ভাল খেলতে পারবে না বাদ পড়তে হবে। তাই বেঁচে থাকার জন্য নিজেদের অস্তিত্বের জন্য এই ম্যাচে ভাল খেলা দরকার।
advertisement
আরও পড়ুন - মেয়েদের ক্রিকেটের কাছে দিওয়ালি গিফট, সমাজে যাবে নতুন বার্তা! সমান টাকা নিয়ে বক্তব্য ঝুলনের
দেবব্রত সরকার মনে করেন সকলেই পেশাদার ফুটবলার। আবেগ বুঝতে পারুন বা নাই পারুন, লিগে নিজেদের অবস্থান ভাল করার জন্য এই ম্যাচ জেতা দরকার। তিনি মনে করেন স্টিফেন যে দলের কোচ সেই দলের ফুটবলারদের মানসিকতা মাস্তানের মতই হবে। মাস্তানি আসবে হৃদয় থেকে।
advertisement
advertisement
যা শুনে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত জানিয়ে দিলেন, তিনি বিশ্বাস করেন ডার্বি সব সময় কঠিন ম্যাচ। কেউ ফেভারিট হতে পারে না। ইস্টবেঙ্গল বড় ক্লাব। তারা এবার কঠিন লড়াই দেবে। কিন্তু মোহন সচিব আত্মবিশ্বাসী ম্যাচ কঠিন হলেও শেষ পর্যন্ত বাজিমাত করবে মোহনবাগান।
সব টিকিট শেষ। এবারের ম্যাচের আয়োজক এটিকে মোহনবাগান। সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সচিব। জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে থাকলেও আসল ভিআইপি দর্শকরাই। তাদের জন্যই সবকিছু। এত কিছুর মধ্যেও অবশ্য দেবাশিস জানাতে ভুললেন না শেষ সবার ডার্বি জিতেছে মোহনবাগান। তবে তাই বলে নিজের দলকে ফেভারিট বলছেন না তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাঠে মস্তানি করবে ইস্টবেঙ্গল দাবি শীর্ষ কর্তার, পাল্টা খোঁচা বাগান সচিবের
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement