advertisement

Asia Cup Trophy Controversy: এখনও অনড় নকভি, এশিয়া কাপের ট্রফি পেতে ভারতকে কী শর্ত দিলেন তিনি?

Last Updated:

শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলির প্রতিনিধিরাও এশিয়া কাপ ভারতকে দিয়ে দেওয়ার জন্য ওই ই মেলে নকভিকে অনুরোধ করেছিল৷

মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি টিম ইন্ডিয়া৷
মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি টিম ইন্ডিয়া৷
এখনও নিজের সিদ্ধান্তে অনড় মহসিন নকভি৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নকভি এখনও ভারতে এশিয়া কাপের ট্রফি পাঠাতে নারাজ৷ বরং এশিয়া কাপের ট্রফি পাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন শর্ত দিয়েছেন নকভি৷
পিসিবি চেয়ারম্যান নকভি বিসিসিআই-এর উদ্দেশে জানিয়েছেন, নভেম্বরের শুরুর দিকে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দলের একজন ক্রিকেটারকে নিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিয়ে আসার জন্য৷
বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-কে জানিয়েছিলেন, এশিয়া কাপের ট্রফি ভারতে পাঠানোর জন্য বিসিসিআই-এর পক্ষ থেকে নকভিকে একটি ই মেল পাঠানো হয়েছে৷ নকভি পাকিস্তান সরকারের একজন মন্ত্রীও৷ বিসিসিআই-এর এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন নকভি৷
advertisement
advertisement
পাকিস্তানি সাংবাদিক ফইজান লখানি জানিয়েছেন, বিসিসিআই-এর প্রস্তাবের জবাবে নকভি পাল্টা প্রস্তাব দিয়েছেন, একজন ভারতীয় দলের ক্রিকেটারকে নিয়ে দুবাইয়ে গিয়ে ট্রফি ফিরিযে আনার প্রস্তাব দিয়েছেন নকভি৷
নকভি যে বিসিসিআই-কে এমনই প্রস্তাব দিয়েছেন, পরে সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে৷ নকভি বিসিসিআই-কে এমনই প্রস্তাব দিয়েছেন বলে সেই প্রতিবেদনেও দাবি করা হয়৷ পিটিআই-এর খবরে আরও জানানো হয়, শুধু ভারতীয় বোর্ডে পদাধিকারীরাই নন, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলির প্রতিনিধিরাও এশিয়া কাপ ভারতকে দিয়ে দেওয়ার জন্য ওই ই মেলে নকভিকে অনুরোধ করেছিল৷ যদিও বিসিসিআই-ও জানিয়ে দিয়েছে, তারা নকভির হাত থেকে ট্রফি নেবে না৷ পাকিস্তানি ওই সাংবাদিকের মতে, এশিয়া কাপের ট্রফি ভারতকে দেওয়া হবে কি না, সম্ভবত আইসিসি-র বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
এই মুহূর্তে এশিয়া কাপের ট্রফি দুবাইয়ে এসিসি-র দফতরেই রয়েছে৷ নকভির অনুমোদন ছাডা় সেই ট্রফি কোথাও না নিয়ে যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup Trophy Controversy: এখনও অনড় নকভি, এশিয়া কাপের ট্রফি পেতে ভারতকে কী শর্ত দিলেন তিনি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement