advertisement

মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচ ড্র, লেভার পেনাল্টি বাঁচিয়ে নায়ক সেই `বুড়ো' ওচোয়া

Last Updated:

Mexico vs Poland match ends in goal less draw as Guillermo Ochoa saves Robert Lewandowski penalty. লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক ওচোয়া

লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে দিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক
লেওয়ানদস্কির পেনাল্টি বাঁচিয়ে দিয়ে ম্যাচের নায়ক মেক্সিকো গোলরক্ষক
#দোহা: পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই মেক্সিকো ৪-৩-৩ ফর্মেশনে দল নামিয়েছিল। অর্থাৎ পরিষ্কার তারা প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার পথে হেঁটেছিল। অন্যদিকে পোল্যান্ড ৪-২-৩-১ ছক অবলম্বন করেছিল। অর্থাৎ মাঝখান শক্ত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা ছিল তাদের উদ্দেশ্য। ম্যাচে প্রথম থেকে মেক্সিকানদের দাপট ছিল বেশি। ব্যক্তিগত স্কিল দেখানোর ক্ষেত্রেও এগিয়েছিল তারা।
দু দিক থেকে উইং কাজে লাগিয়ে সুন্দর আক্রমণ তুলে আনছিল মেক্সিকো। সেখানে পোল্যান্ডের গোলমেশিন লেওয়ানদোস্কি সেভাবে বল সাপ্লাই পেলেন না। লোজানো এবং ভেগা সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম কুড়ি মিনিটই এগিয়ে যেতে পারত মেক্সিকো। কিন্তু পোলিশ গোলরক্ষক সেজনির দক্ষতায় সেটা হয়নি। মেক্সিকোর দলের সব আছে, কিন্তু বক্সের মধ্যে ফিনিশ করার মত একজন দক্ষ স্ট্রাইকারের অভাব।
advertisement
অন্যদিকে পোল্যান্ড দলের ক্রিয়েটিভিটি বলতে সেভাবে কিছু নেই। একমাত্র অস্ত্র লেওয়ানদোস্কি। কিন্তু বিশ্বকাপে গোল করতে গেলে তাকে এসিস্ট করার মতো ফুটবলের নেই পোল্যান্ড দলে। মেক্সিকোর রাইট ব্যাক স্যঞ্চেজ ডানদিক থেকে বারবার হানা দিচ্ছিলেন পোল্যান্ডের বক্সে।
advertisement
কিন্তু সেকেন্ড হাফের শুরু থেকেই কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করে পোল্যান্ড। এমনকি ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় তারা। মেক্সিকোর ডিফেন্ডার হেক্টর মোরেনো লেওয়ানদস্কিকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিডিও রেফারেল দেখে পেনাল্টি নির্দেশ দেন রেফারি। কিন্তু বাধা হয়ে দাঁড়ান সেই ওচোয়া। শরীর বাঁদিকে ছুঁড়ে দিয়ে নিখুঁত অনুমান ক্ষমতায় বল আটকে দেন।
advertisement
বুঝিয়ে দিলেন ক্যারিয়ারের শেষ লগ্নে পঞ্চম বিশ্বকাপেও তিনি মেক্সিকোর প্রাচীর হয়ে উঠতে পারেন। অতীতে তার হাতে আটকে গিয়েছিল নেইমারের ব্রাজিল। ৭০ মিনিটে জিমেনেজকে নিয়ে আসেন মেক্সিকোর কোচ। কিন্তু গোল তুলে নিতে ব্যর্থ মেক্সিকো। ম্যাচটা অবশেষে ড্র হয়ে গেল। তবে যোগ্যতার বিচারে হয়তো জয় প্রাপ্য ছিল মেক্সিকানদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেক্সিকো বনাম পোল্যান্ড ম্যাচ ড্র, লেভার পেনাল্টি বাঁচিয়ে নায়ক সেই `বুড়ো' ওচোয়া
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement