advertisement

রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ কেকেআরের! আবেগঘন পোস্টে সমবেদনা জানাল প্রয়াত অভিনেতার পরিবারকে

Last Updated:

KKR Mourns On Actor Rahul Banerjee Demise: ৪৩ বছর বয়সী এই অভিনেতা শুটিংয়ের শেষে সমুদ্রে নামলে ডুবে যান। অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করল কলকতা নাইট রাইডার্স।

রাহুল বন্দ্যোপাধ্যায়
রাহুল বন্দ্যোপাধ্যায়
২৯ মার্চ ২০২৬ দিঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় জনপ্রিয় বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী এই অভিনেতা শুটিংয়ের শেষে সমুদ্রে নামলে ডুবে যান। তিনি স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে সেখানে গিয়েছিলেন। এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করল কলকতা নাইট রাইডার্স।
অভিনয়ের পাশাপাশি ক্রিকেট দেখার শখ ছিল অভিনেতা রাহুলের। একাধিকবার কেকেআরের ম্যাচও দেখতে গিয়েছেন। আর রবিবারই ছিল আইপিএল ২০২৬-এ নাইটদের প্রথম ম্যাচ। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। নিজেদের এক্স হ্যান্ডেলে কেকেআরের তরফ থেকে লেখা হয়, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

advertisement
advertisement
প্রসঙ্গত, নয়ের দশকের গোড়ার দিকে রাহুল কলকাতা দূরদর্শনে ‘প্রবাল রঙের আলো’-তে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে৷ ২০০০ সালে ‘চাকা’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে ফের নজর কাড়লেন রাহুল৷ এর পর রবি ওঝার ‘আবার আসব ফিরে’ ছবিতে প্রশংসিত হল রাহুল অরুণোদয়ের অভিনয়৷ ছবি বক্সঅফিসে সাফল্য না পেলেও রাহুলের চলার পথ কিছুটা হলেও সুগম হল৷ এর পরই ব্লক বাস্টার৷ ইন্ডাস্ট্রিতে মাইলফলক হয়ে এল ‘চিরদিনই তুমি যে আমার’৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাহুলকে। অসংখ্য সিনেমা, ওটিটি, মেগা সিরিয়ালে কাজ করেছেন।
advertisement
প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। সেখানেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ কেকেআরের! আবেগঘন পোস্টে সমবেদনা জানাল প্রয়াত অভিনেতার পরিবারকে
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement