কপিল-জাহিরের পর ২৫০ ক্লাবে ইশান্ত
Last Updated:
ভারতীয় পেস বোলার হিসেবে মাইলস্টোন পেরোলেন ইশান্ত শর্মা ৷
#লন্ডন : জোরে বোলার ইশান্ত শর্মা একটি মাইলস্টোন তৈরি করে ফেললেন ৷ ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ২৫০ উইকেটের মালিক হলেন ইশান্ত শর্মা ৷
কপিল দেব, জাহির খান এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় জোরে বোলার হিসেবে ৷ ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করে এই মাইলস্টোন অ্যাচিভ করেন তিনি ৷
২৯ বছরের ইশান্ত শর্মা এদিন আরও একটি সংখ্যাতাত্বিক নজির গড়লেন ৷ সপ্তম বোলার হিসেবে ইংল্যান্ডের ৫০টি উইকেট নিলেন তিনি ৷ ইশান্তের আড়াইশো তম উইকেটের শিকার জো রুট ইশান্তের ইনসুইং ডেলিভারিতে কাত হলেন ৷
advertisement
advertisement
ইশান্ত এখনও অবধি ৮৬ টি টেস্ট খেলেছেন ৷ সেখানে ৩.২৫ ইকনমি রেটে ২৫০ উইকেটে মালিক হলেন দিল্লির ছেলে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 31, 2018 2:48 PM IST











