advertisement

IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান

Last Updated:

IPL 2024 RCB vs LSG: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। এলএসডজির হয়ে ভাল ব্যাটিং ডিকক ও পুরানের।

বেঙ্গালুরু: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথমদিকে এলএসজির হয়ে একা লড়াই চালিয়ে যান কুইন্টন ডিকক। খেলেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর শেষের দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ৪০ রানের ইনিংসের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে লখনউ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table
ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন লখনউয়ের হয় দলে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গে জুটি বেঁধে ভাল শুরু করে রাহুল। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু রাহুল ২০ রান করে আউট হন। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডিকক। দেবদূত পাড়িক্কল বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেই আউট হন তিনি।
advertisement
advertisement
এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮১ রান করে আউট হন ডিকক। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস।
advertisement
প্রোটিয়া তারকা আউট হওয়ার পরই লখনউয়ের রান রেট অনেকটা পড়ে যায়। খাতা না খুলেই আউট হন আয়ূষ বাদোনি। শেষের দিকে নিকোলাস পুরান ছোট হলেও একটা কার্যকরী মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০-তে থামে এলএসজি। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement