KKR vs CSK: কেন সিএসকের বিরুদ্ধে হারতে হল কেকেআরকে, সামনে এল ম্যাচের 'পোস্টমর্টেম রিপোর্ট'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs CSK: ইডেন গার্ডেন্সে কেকেআরতে একতরফা ম্যাচে হারাল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে রাহানের ৭১, কনওয়ের ৫৬, দুবের ৫০ ও রুতুরাজের ৩৫ রানের সৌজন্যে ২৩৫ করে সিএসকে। জবাবে কেকেআর করল ১৮৬।
কলকাতা: আইপিএলে টানা চার হার কলকাতা নাইট রাইডার্সের। এবার ঘরের মাঠে ইডেন গার্ডেন্স সিএসকের বিরুদ্ধে লজ্জার হার নাইটদের। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৫ রানের বিশাল স্কোর করে চেন্নাই। সৌজন্যে অজিঙ্কে রাহানের ৭১, ডেভন কনওয়ের ৫৬, শিবম দুবের ৫০ ও রুতুরাজ গায়কোয়াড়েক ৩৫ রানের ইনিংস। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে কেকেআর। জেসন রয় ৬১ ও রিঙ্কু সিং ৫৩ রান করে। ৪৯ রানের বড় ব্যবধানে জয় পেয়ে লিগ টেবিলের প্রথম স্থানে উঠে এল চেন্নাই। তবে কেন লাগাতার হারের মুখ দেখতে হচ্ছে কেকেআরকে। কোনও কিছুতেই কেনও আসছে না সাফল্য। জেনে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের হারের ৫ প্রধান কারণ।
জঘন্য বোলিং: ধারাবাহিকতার অভাব কেকেআর বোলিং লাইনের দীর্ঘ দিনের সমস্যা। শেষ ম্যাচে ১২৭ রান নিয়েও দিল্লির বিরুদ্ধে লড়াই করেছিল কেকেআর বোলাররা। কিন্তু এদিন ঘরের মাঠে নাইটদের বোলিং নিয়ে কার্যত ছেলে খেলা করল সিএসকে। একমাত্র সুয়াশ শর্মা বাদে উমেশ যাদব, ডেভিড উইজে, সুনীল নারিন বরুণ চক্রবর্তী, কলবন্ত খেজরোলিয়া সকলেই জলের মত রান দিয়েছে। বোলিং অ্যাটাকের দৈন্য দশা নিয়ে ম্যাচ শেষে মুখ খুলতে হয়েছে নীতিশ রানাকেও। ক্লাব লেভেলের বোলিংয়ের সঙ্গে তুলনা করেন কেকেআর অধিনায়ক।
advertisement
ব্যাটারদের ধারাবাহিকতার অভাব: কেকেআর ব্যাটিং লাইনে কোনও ব্যাটার ধারাবিহকভাবে রান করে পারছে না। এদিন সিএসকের বিরুদ্ধে জেসন রয় ও রিঙ্কু সিং ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান করতে পারেনি। ব্যাটারদের শট সিলেকশন নিয়েও রয়েছে প্রশ্ন। এন জগদীশান রানের মধ্যে নেই, আন্দ্রে রাসেলের অবস্থাও শোচনীয়। জেসন রয় ও রিঙ্কু সিং লড়াকু অর্ধশতরান না করলে আরও লজ্জাজনক হারের সম্মুখীন হতে হত কেকেআরকে।
advertisement
advertisement
ওপেনিং জুটি: ৭টি ম্যাচ মানে অর্ধেক মরসুম কেটে গেল। এখনও দলের পাকাপাকি কোনও ওপেনিং জুটি তৈরি করতে পারল না কেকেআর। এদিনও নতুন ওপেনিং জুটি এন জগদীশান ও সুনীল নারিনকে দেখা যায়। এটি ৭ ম্যাচে ৫ নম্বর ওপেনিং জুটি। যথারীতি এদিনও ব্যর্থ কেকেআরের ওপেনিং জুটি। ২ রানের মধ্যেই দুই ওপেনার সাজঘরে। ফলে পাওয়ার প্লে-র সুবিধা নিতে ব্যর্থ হয় কেকেআর।
advertisement
দলের ৪ বিদেশী নির্বাচন: দলে ভালো মানের বিদেশী প্লেয়ারের অভাব রয়েছে। শেষ দুটি জেসন রয় দুটি ম্যাচে পারফর্ম করেছে ঠিকই। কিন্তু আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের উপর দল ভরসা রাখলেও তারা যে আর আগের ফর্মে নেই, ম্যাচ উইনার নয় সেটা মানতেই হবে। সিএসকের বিরুদ্ধে চতুর্থ বিদেশি হিসেবে খেলানো হয় ডেভিড উইজেকে। তিনিও সিএসকের বিরুদ্ধে ব্যর্থ। ফলে বিদেশীদের থেকে সেভাবে সার্ভিস পাচ্ছে না নাইটরা।
advertisement
অধিনায়কত্ব: শ্রেয়স আইয়র অসুস্থ থাকায় এবার অনেক আশা করে নীতিশ রানাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার বোলিং রোটেশন, টস জেতার পর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের ব্যাটিং পারফরম্যান্স এসব নিয়ে প্রশ্ন থাকছেই। দলের লাগাতার হারের দায়ও নিজের কাঁধে নিয়েছেন নীতিশ। ৭ ম্যাচে মাত্র ২টি জয় যেখানে, সেখানে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠাটা খুব একটা অস্বাভাবিক নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2023 1:19 AM IST







