advertisement

KKR vs RCB: ম্যাচ জিততেই নাইটদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা

Last Updated:

KKR vs RCB: দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানের বড় ব্যবধানে হারাল নাইটরা। মাঠে এসে গলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। ম্যাচ জয়ের পর কেকেআরকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের জয়ে তিনি বরাবরই উচ্ছ্বসিত হন। এর আগে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার সময় ইডেনে অনুষ্ঠানে উপস্থিত থাকা থেকে উপহার দেওয়া সব কিছুই করেছেন। এবার করোনা অতিমারীর কারণে দীর্ঘ সময় বিরতির পর ইডেনে আরসিবির বিরুদ্ধে কেকেআরের দুরন্ত জয়ে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নাইটদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে আগামির শুভেচ্ছা।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করে কেকেআর। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে ৮১ রানের বড় জয় পায় নাইটরা। ইডেনে আরসিবির শেষ উইকেট পড়তেই শুভেচ্ছা জানাতে বেশি সময় নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন,"আজকের জয়টা খুবই স্পেশাল কারণ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এটি মরসুমের প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সকে আন্তরিক অভিনন্দন...প্রত্যেক প্লেয়ার তাদের সেরাটা দিয়েছেন। আসন্ন সব ম্যাচের জন্য শুভকামনা।"
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআরের। রহমানউল্লাহ গুরবাজ অর্ধশতরান করলেও একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন শার্দুল ঠাকুর ও রিঙ্কু। মারকাটারি ব্যাটিং করেন শার্দুল। তাকে ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন রিঙ্কু। শতরানের পার্টনারশিপ করে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর, ৫৭ রান করেন রহমানউল্লাহ গুরবাজ ও ৪৬ রান করেন রিঙ্কু সিং।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। কিন্তু কেকেআরের স্পিনাররা আসতেই ঘুড়ে যায় খেলা। নাইটদের স্পিন ত্রয়ী বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আইপিএলের অভিষেককারী সূয়শ শর্মার ভেলকির সামনে অসহায় আত্মসমর্পণ করে আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইন। ১২৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে নাইট। দলের জয়ে উচ্ছ্বসিত মাঠে উপস্থিত শাহরুখ খান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: ম্যাচ জিততেই নাইটদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement