advertisement

ক্রিকেটে সেরাদের স্বীকৃতি দিল ‘CEAT‘, বিরাট-ধাওয়ানদের সঙ্গে সমানে সমানে টক্কর রশিদ- বোল্টদের

Last Updated:

‘CEAT‘ ক্রিকেট পয়েন্টের জোরে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সোমবার ক্রিকেটীয় প্রতিভাদের স্বীকৃতি জানাতে বিশেষ সম্মান জানাল তারা ৷

#মুম্বই: ‘CEAT‘ ক্রিকেট পয়েন্টের জোরে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ সোমবার ক্রিকেটীয় প্রতিভাদের স্বীকৃতি জানাতে বিশেষ সম্মান জানাল তারা ৷
ব্যাট হাতে গত মরশুমটা স্মরণীয় গেছে ২৯ বছরের বিরাট কোহলির ৷ সেরা ব্যাটসম্যান হয়েছেন শিখর ধাওয়ান ৷
 (Image: PTI) (Image: PTI)
advertisement
তবে বোলিং ব্রিগেডে ভারতীয়দের টেক্কা দিয়েছেন বিদেশিরা ৷ নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট হয়েছেন সেরা বোলার ৷ অন্যদিকে আইপিএলে ২১ টি উইকেট তুলে নেওয়া নয়া স্পিনিং সেনশেসন রশিদ খান হয়েছেন সেরা টি-টোয়েন্টি বোলার ৷
advertisement
টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো ৷ ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কউর যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ১৭১ রানে নটআউটের ইনিংস খেলেছিলেন তিনিই সেরা ইনিংসের পুরস্কার পেয়েছেন ৷
 (Image: PTI) (Image: PTI)
advertisement
অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সদস্য ও কেকেআরের এই মরশুমের ক্রিকেটার শুভমান গিল ৷ অন্যদিকে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিস গেইল ৷
একনজরে দেখে নিন তালিকা
‘CEAT‘ ইন্টারন্যাশানাল ক্রিকেটার অফ দ্য ইয়ার- বিরাট কোহলি
‘CEAT‘ ইন্টারন্যাশানাল ব্যাটসম্যান অফ দ্য ইয়ার – শিখর ধাওয়ান
‘CEAT‘ ইন্টারন্যাশানাল বোলার অফ দ্য ইয়ার – ট্রেন্ট বোল্ট
advertisement
‘CEAT‘ টি-টোয়েন্টি বোলার অফ দ্য ইয়ার- রশিদ খান
‘CEAT‘ টি-টোয়েন্টি ব্যাটসম্যান অফ দ্য ইয়ার- কলিন মুনরো
‘CEAT‘ আউটস্ট্যান্ডিং ইনিংস অফ দ্য ইয়ার – হরমনপ্রীত কউর
‘CEAT‘ ডোমেস্টিক প্লেয়ার অফ দ্য ইয়ার – ময়াঙ্ক আগরওয়াল
‘CEAT‘ অনুর্ধ্ব ১৯ প্লেয়ার অফ দ্য ইয়ার- শুভমান গিল
‘CEAT‘ পপুলার চয়েস অ্যাওয়ার্ড- ক্রিস গেইল
‘CEAT‘ লাইফটাইম অ্যাচিভমেন্ট – ফারুক ইঞ্জিনিয়ার
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটে সেরাদের স্বীকৃতি দিল ‘CEAT‘, বিরাট-ধাওয়ানদের সঙ্গে সমানে সমানে টক্কর রশিদ- বোল্টদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement