advertisement

মঞ্চে ভাঙড়া নেচে আগুন ধরালেন গেইল-ধাওয়ান, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এবারের আইপিএলের নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে ক্রিস গেইলকে কিনে নিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব ৷

#মুম্বই: এবারের আইপিএলের নিলামে  ২ কোটি টাকার বেস প্রাইসে ক্রিস গেইলকে কিনে নিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব ৷
‘ইউনিভার্স বস’ নিজের ব্যাটিং স্কিলে ফের একবার পঞ্জাব ক্রিকেট ফ্যানদের মন জয় করে নিয়েছেন ৷ নিজের হার্ড হিটিং ক্রিকেটে-র জন্য বিখ্যাত গেইল ৷ সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে অপরাজিত শতরান হাঁকিয়েছিলেন তিনি ৷  এছাড়াও আইপিএলে ১১ ইনিংসে ৩৬৮ রানও করেছিলেন তিনি ৷
সোমবার গেইল আবার দারুণ ফর্মের ঝলক দেখালেন ৷ না বাইশ গজে নয় , একেবারে স্টেজে ৷ একটি বহুজাতিক সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন শিখর ধওয়ান, ক্রিস গেইল এবং রোহিত শর্মা ৷ হঠাৎই ভাঙড়া স্টাইলে নাচ শুরু হয় ৷ এক আধটা স্টেপ করার পর রোহিত শর্মা হাততালি দেওয়ার ভূমিকায় চলে যান ৷ ধাওয়ান ও গেইল মঞ্চ মাতান ৷ তবে গেইল আরও লাইমলাইট ছিনিয়ে নেন যখন তিনি গায়িকার সঙ্গেও কোমর দোলান ৷ নেটিজেনদের মধ্যে সুপারহিট এখন সেই ভিডিও ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মঞ্চে ভাঙড়া নেচে আগুন ধরালেন গেইল-ধাওয়ান, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement