advertisement

Epstein Files: নৃশংস এপস্টিন কাণ্ড! মিলে গেল ছটি গোপন লকার! কী মিলল জানেন গোপন লকারে? শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Epstein Files: এপস্টিন ফাইল নিয়ে তোলপাড় বিশ্ব। এরই মধ্যে খোঁজ মিলল জেফ্রি এপস্টিনের ছটি গোপন লকারের। কী ছিল লকারগুলিতে জানেন?

এপস্টিনের গোপন ফাইলে কী এমন মিলল?
এপস্টিনের গোপন ফাইলে কী এমন মিলল?
নিউইয়র্ক: আমেরিকার কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন তাঁর ফ্লোরিডার বাড়ি থেকে কম্পিউটার ও ছবি সরিয়ে নিতে ব্যক্তিগত গোয়েন্দাদের ভাড়া করেছিলেন। প্রমাণ গায়েব করে তদন্ত কাজে বাধা দিতে তিনি এই কাজ করেছিলেন। দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকাটির হাতে এমন কিছু নথি পড়েছে, যেগুলোতে দেখা যাচ্ছে, এপস্টিন তদন্তকাজে বাধা দিতে এবং তদন্ত কর্মকর্তাদের তাঁর বাড়ি থেকে অপরাধের প্রমাণ সংগ্রহ করা ঠেকাতে ব্যক্তিগত গোয়েন্দা ভাড়া করেছিলেন তিনি। ওই গোয়েন্দাদের কাজ ছিল, তাঁর বাড়ি থেকে নথিপ্রমাণ সরিয়ে ফেলা।
নথিতে আরও দেখা গেছে, এপস্টিন আমেরিকাজুড়ে ছটি লকার ভাড়া করেছিলেন। তাঁর বিভিন্ন আবাসন থেকে সংগ্রহ করা জিনিসপত্র সেখানে গোপনে রাখা হত। লকারে রাখা জিনিসপত্রের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে তাঁর ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস থেকে আনা কম্পিউটারও ছিল।
advertisement
advertisement
এর মধ্যে অন্তত একটি লকার ২০০৩ সালে ভাড়া করা হয়েছিল। সে সময় এপস্টিন ফ্লোরিডার অভিজাত এলাকা মার-এ-লাগোতে বসবাস করতেন। প্রভাবশালী ও ধনীদের সঙ্গে তাঁর চলাফেরা ছিল। টেলিগ্রাফের হাতে ক্রেডিট কার্ডের যে রসিদ পড়েছে, তাতে দেখা গেছে, ২০১৯ সাল পর্যন্ত ওই লকারের ভাড়া পরিশোধ করা হয়েছে। ওই বছর নিউইয়র্ক কারাগারে নিজের কারাকক্ষ থেকে এপস্টিনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানানো হয়, তিনি সেখানে আত্মহত্যা করেছেন।
advertisement
টেলিগ্রাফের কাছে আসা নথিপত্র বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, খুব সম্ভবত ওই সব লকারে মার্কিন কর্তৃপক্ষের হাত পড়েনি। যদি তাই হয়, তবে এমনও হতে পারে, সেগুলোতে এপস্টিন ও তাঁর সহযোগীদের সঙ্গে সম্পর্কিত অদেখা আরও নথিপত্র রয়ে গেছে। জানুয়ারিতে এপস্টিন–সম্পর্কিত প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। তবে এখনও আরও অনেক নথি অপ্রকাশিত রয়ে গেছে বলে কেউ কেউ বিশ্বাস করেন।
advertisement
কারণ, দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হত, এপস্টিন তাঁর সহযোগী ও অতিথিদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখতেন। তেমন ছবি বা ভিডিও তুলনামূলকভাবে খুব কমই প্রকাশ পেয়েছে। অভিযোগ আছে, এপস্টিন মামলায় মার্কিন বিচার বিভাগ ক্ষমতাসীন ব্যক্তিদের তদন্ত থেকে রক্ষা করতে চাইছে। যদিও কর্তৃপক্ষ বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। টেলিগ্রাফের এই প্রতিবেদন ওই অভিযোগের পালে নতুন করে হাওয়া দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Epstein Files: নৃশংস এপস্টিন কাণ্ড! মিলে গেল ছটি গোপন লকার! কী মিলল জানেন গোপন লকারে? শুনে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement