advertisement

যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত বিরাটরা

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে আপাতত ভালই কেটেছে ভারতীয় দলের ৷ দু’টো প্রস্তুতি ম্যাচেও বিরাটদের পারফরম্যান্স খারাপ নয় ৷ এবার পালা টেস্টের চ্যালেঞ্জ নেওয়ার ৷

#অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে আপাতত ভালই কেটেছে ভারতীয় দলের ৷ দু’টো প্রস্তুতি ম্যাচেও বিরাটদের পারফরম্যান্স খারাপ নয় ৷ এবার পালা টেস্টের চ্যালেঞ্জ নেওয়ার ৷ বৃহস্পতিবার থেকেই অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট ৷ নিজেদের ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় শেষ বার সিরিজ মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিল ডোয়েন ব্রাভোরা। বছর দু’য়েক আগের বিতর্কিত সেই সিরিজ এখন অতীত ৷  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজে কিছু করে দেখাতে মরিয়া ভারতীয়রা ৷
টেস্ট শুরুর আগে অবশ্য এখন যথেষ্ট কনফিডেন্টই দেখাচ্ছে বিরাট ব্রিগেডকে ৷ কিংবদন্তী ক্যারিবিয়ান ক্রিকেটার স্যর ভিভ রিচার্ডসের টিপস পাওয়ার পর আরও বেশি চনমনে বিরাটরা ৷ এক সাক্ষাত্কারে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, “অ্যান্টিগায় আমরা সবুজ উইকেট আশা করছি। যে পিচে পেসারদের বাউন্স এবং ক্যারি ভাল থাকবে। আর চতুর্থ দিন থেকে স্পিনাররা বেশি সাহায্য পাবে। তবে যে পিচই দেওয়া হোক, আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।”
advertisement
724-headerimage1
advertisement
পিচের চরিত্র এখন আগের তুলনায় অনেকই বদলে গিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৷ বার্বেডোজ ছাড়া অন্যান্য পিচগুলোর গতি অনেকই কম ৷ কিন্তু ২২ গজের চিন্তা না করে এখন শুধু ম্যাচ শুরুর অপেক্ষা ভারতীয় শিবিরের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যে কোনও উইকেটে খেলতে প্রস্তুত বিরাটরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement