advertisement

Team India : ‘চন্দ্র গ্রহণ’-এর জন্য ভারতীয় দলের এত বড় পদক্ষেপ! বিশ্বকাপের মাঝে যা হল আজ, আগে কোনওদিন হয়নি এমন

Last Updated:

Ind vs Eng : জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের আগে মুম্বইতে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা চন্দ্রগ্রহণের সময়টাতে প্র্যাকটিস করতে চায়নি।

News18
News18
কলকাতা : ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার (৩ মার্চ) মুম্বইয়ে তাদের অনুশীলন সেশনের সূচনা পিছিয়ে দেয়, যাতে তা চন্দ্রগ্রহণের সময়ের সঙ্গে অনুশীলনের সময় মিলে না যায়! ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা চন্দ্রগ্রহণের সময়টাতে প্র্যাকটিস করতে চায়নি।
ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলনের কথা ছিল। গ্রহণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিট এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
“দল জানতে পারে যে চন্দ্রগ্রহণের সময় কোনও শুভ কাজ করা এড়িয়ে চলা উচিত। যেহেতু ভারত এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। তাই তারা ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছিল। অনেকেই মনে করেছিলেন, অনুশীলনের সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত পিছিয়ে দেওয়া যেতে পারে এবং ততক্ষণ কোনও কার্যকলাপ না করাই ভালো। টিম ম্যানেজমেন্ট তাতে সম্মতি জানায় এবং অনুশীলন এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়” — দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে।
advertisement
advertisement
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ২০টি দল অংশ নিয়েছিল, কিন্তু গ্রুপ স্টেজ ও সুপার ৮ পর্বের পর ১৬টি দলের যাত্রা শেষ হয়ে গেছে। সেমিফাইনালের জন্য মোট ৪টি দল প্রস্তুত— ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের দু’টো সেমিফাইনাল হবে একই দিনে! যদি ঘটে যায় এমন ‘অঘটন’!
৫ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের মুখোমুখি দুই দেশ। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Team India : ‘চন্দ্র গ্রহণ’-এর জন্য ভারতীয় দলের এত বড় পদক্ষেপ! বিশ্বকাপের মাঝে যা হল আজ, আগে কোনওদিন হয়নি এমন
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement