advertisement

India Vs Pakistan: ভারতের কাছে ফের হারল পাকিস্তান, টানটান ম্যাচে এল ২ রানে জয়

Last Updated:

India Vs Pakistan: হংকং সুপার সিক্স প্রতিযোগিতাতেও ভারতের সঙ্গে পারল না পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ২ রানে হারিয়ে বড় জয় পেল দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারতীয় দল।

News18
News18
হংকং সুপার সিক্স প্রতিযোগিতাতেও ভারতের সঙ্গে পারল না পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি দেশকে ২ রানে হারিয়ে বড় জয় পেল দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারতীয় দল। ডিএলএস পদ্ধতিতে এই জয় পায় ভারতীয় দল। পুরো খেলা না হলেও, মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচ দর্শকরা উপভোগ করেন উত্তেজনাপূর্ণ ক্রিকেট মুহূর্ত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে ওপেনাররা দারুণ শুরু করে, আর কার্তিক শেষের দিকে দ্রুত রান তুলে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেন রবিন উথাপ্পা। এছাড়া ভরত চিপলি ১৩ বলে ২৪ ও দীনেশ কার্তিক ৬ বলে ১৭ রান করেন।
advertisement
advertisement
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছিল, ঠিক তখনই বৃষ্টি বাধা দেয়। হাড্ডাহাড্ডি মুহূর্তে ম্যাচ বন্ধ হওয়ায় দর্শকরা কিছুটা হলেও হতাশ হয়। বৃষ্টির কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে হিসাব কষে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Vs Pakistan: ভারতের কাছে ফের হারল পাকিস্তান, টানটান ম্যাচে এল ২ রানে জয়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement