advertisement

বৃহস্পতিবার ভারতের তারকা ক্রিকেটারের অভিষেক! ইংরেজদের হারাতে ভারতের হাতে 'নতুন অস্ত্র'

Last Updated:

Ind vs Eng Arshdeep Singh- এখনও পর্যন্ত যা আপডেট, ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে নামতে পারেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তাঁর হাতের চোট সেরে গিয়েছে বলে খবর। ম্যানেজমেন্ট অর্শদীপকে দলে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে। ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।

News18
News18
কলকাতা : হাতে আর একটা ম্যাচ। সেই ম্যাচ হারলে বা ড্র করলে ভারতের সিরিজে হার। আগামীকাল থেকে ওভাল টেস্ট। তার আগে ভারতীয় দলে বদল হতে পারে। একে তো ঋষভ পন্থের চোট। তবে এর মধ্যে শোনা যাচ্ছে, আগামীকাল এক ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হতে চলেছে।
এখনও পর্যন্ত যা আপডেট, ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে নামতে পারেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তাঁর হাতের চোট সেরে গিয়েছে বলে খবর। ম্যানেজমেন্ট অর্শদীপকে দলে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে। ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
২৫ বছরের অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। তবে এখনও টেস্ট খেলেননি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন। সেবার ১৭টা উইকেট নেন তিনি। অনেকেরই মনে আছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯তম ওভারে বোলিং করেন অর্শদীপ। ওই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘Go F*** Off’! হঠাৎ ক্ষেপে গিয়ে মাঠেই অশ্রাব্য গালিগালাজ করলেন গম্ভীর, কার উপর রেগে গেলেন?
ওভালের যা আবহওয়া তাতে অর্শদীপের বোলিং কার্যকরী হতে পারে বলে মনে করছেন অনেকে। ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ২-১-এ। ম্যানচেস্টারে ভারত একসময়ে হারের গন্ধ পেয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেন। সেই ম্যাচে কম বিতর্ক হয়নি।
advertisement
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারত লড়াই করে ম্যাচ ড্র করে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরানের দৌলতে ভারত ম্যাচ ড্র করে।  তবে শেষ টেস্টে ভারত জিতলে সিরিজ ড্র করতে পারবে। এমন পরিস্থিতিতে যে কোনওভাবে টিম ইন্ডিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে জয় চাইবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বৃহস্পতিবার ভারতের তারকা ক্রিকেটারের অভিষেক! ইংরেজদের হারাতে ভারতের হাতে 'নতুন অস্ত্র'
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement