advertisement

রাত জেগে আর্জেন্টিনার ম্যাচ দেখবেন বাংলাদেশ ক্রিকেটাররা! প্রথম টেস্টের সকালে ঘুম ভাঙবে তো

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতে বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আর বুধবার সকালে ভারত বনাম বাংলাদেশ টেস্ট। রাত জেগে খেলা দেখে কীভাবে ম্যাচে নামবেন ক্রিকেটাররা তা নিয়ে চিন্তায় বাংলােদশের কোচ।

#ঢাকা: ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে উন্মাদনার খবর এখন সকলের জানা। ওপার বাংলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশাল সংখ্যাক ফ্যান রয়েছে। ব্রাজিলের বিদায় ঘটলেও আর্জেন্টিনার সেমি ফাইনালকে ঘিরে বাংলাদেশে যেন উৎসবের আমেজ। আর এই আবেগ ও উন্মাদনা থেকে নিজেদের চাইলেও দূরে রাখতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য প্রস্তুত সকলেই।
কিন্তু এখানেই হয়েছে সমস্যা। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ সেমি ফাইনাল দেখতে চাইলেও তাদের কোচ রাসেল ডোমিঙ্গোর তাতে আপত্তি রয়েছে। কারণ বুধবার সকাল ৯.৩০ থেকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বেঙ্গল টাইগার্সরা। কিন্তু শাকিব আল হাসানরা যদি রাত তিনটে বা তার থেকে বেশি সময় পর্যন্ত জেগে খেলা দেখেন তাহলে সকালে নেমে সারাদিন টেস্ট খেলাটা কার্যত অসম্ভব।
advertisement
সেই কারণেই বাংলাদেশের কোচ জানিয়েছেন,'রাত জেগে যদি তাঁর দলের ক্রিকেটাররা লিয়োনেল মেসির ম্যাচ দেখেন তা হলে সকালে খেলবেন কী করে। ওদের ঘুমোতে হবে। ভোর ৩টে পর্যন্ত খেলা দেখে, পর দিন সকাল ৯.৩০ মিনিটে শুরু হওয়া টেস্ট খেলা সম্ভব নয়। কেউ যদি এটা করে তা হলে সে বোকামো করবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হলে ওদের ঘুমানোটা বেশি প্রয়োজন।'
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশের ফ্যানেদের উন্মাদনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ফিফা। এমনকী বাংলাদেশে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে যে উচ্ছ্বাস ও উন্মাদনা দেখা গিয়েছে সেই ভিডিও শেয়ার করেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থাও। কোচ লিওনেল স্কালোনিও বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যানেদের উন্মাদনার প্রশংসা করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাত জেগে আর্জেন্টিনার ম্যাচ দেখবেন বাংলাদেশ ক্রিকেটাররা! প্রথম টেস্টের সকালে ঘুম ভাঙবে তো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement