advertisement

India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন

Last Updated:

India vs Bangladesh AFC Asian Cup 2027 Qualifier: এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর।

Rapid Read
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের (Photo: X)
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের (Photo: X)
কলকাতা: ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা যেন আরও ঘন হচ্ছে। আইএসএল টুর্নামেন্টের টিকে থাকা নিয়ে প্রশ্নের মাঝেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হার ভারতের লজ্জা বাড়িয়ে দিল। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে পরাজিত করেছিল তারা। মুখরক্ষার ম্যাচেও হার ভারতের। এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর। তাতেও ১-০ গোলে হেরে গেল ভারত। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘন হচ্ছে। উচ্ছ্বসিত বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসও এক্স হ্যান্ডলে পোস্ট করেন এদিন ৷ ভারতকে এত বছর পর ফুটবলে হারানোর পর উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ ৷
advertisement
advertisement
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে ফুটবলে হারিয়েছিল তারা। ম্যাচে ভারতীয় দলের ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সংগঠনের অভাব স্পষ্ট হয়ে ওঠে। 
advertisement
এ দিনের হারের ফলে গ্রুপে সকলের নীচেই থাকল ভারতীয় দল। কোচ খালিদ জামিলের তরুণ দলকে এই ভুলের মাশুল দিতে হয় শেখ মোর্সালিনের একমাত্র গোলের মাধ্যমে। ম্যাচের শুরুতে ভারত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, মাত্র ১১ মিনিটেই খেলার গতির বিরুদ্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement