advertisement

ওমানের বিরুদ্ধে মঙ্গলবার আরও কঠিন লড়াইয়ে নামছেন সুনীলরা

Last Updated:

মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ওমানের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল৷ ম্যাচটি আবার ওমানের ঘরের মাঠে ৷ পাঁচ দলের গ্রুপে প্রত্যেকটি ম্যাচ হেরে আপাতত টিম ইন্ডিয়া স্থান সবার শেষে ৷ এখনও অবধি চারটি খেলায় কেবলমাত্র তিনটি গোল করতে পেরেছেন সুনীলরা ৷

#মাস্কাট: মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ওমানের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল৷ ম্যাচটি আবার ওমানের ঘরের মাঠে ৷ পাঁচ দলের গ্রুপে প্রত্যেকটি ম্যাচ হেরে আপাতত টিম ইন্ডিয়া স্থান সবার শেষে ৷ এখনও অবধি চারটি খেলায় কেবলমাত্র তিনটি গোল করতে পেরেছেন সুনীলরা ৷ এই অবস্থায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০২ নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামছে তারা ৷ প্রথম পর্বে ওমানের বিরুদ্ধে বেঙ্গালুরুর মাঠে ২-১ গোলে হেরে যায় ভারতীয় দল ৷ তাই অ্যাওয়ে ম্যাচে ভারতীয় দল ওমানকে আটকে দেবে এমনটা ভাবাটাও হাস্যকর ৷
বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ১-২ গোলে হেরেছিল স্টিফেন কনস্ট্যানস্টাইনের ছেলেরা ৷ আইএসএলের জন্য একসঙ্গে প্রস্তুতিও করতে পারেনি গোটা দল ৷ আগের ম্যাচে ডিফেন্সের অবস্থাও ছিল তথৈবচ ৷ ওমান ম্যাচে তাই রক্ষণই মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কনস্ট্যানস্টাইনের কাছে ৷ এখন দেখার আগের চার ম্যাচের ব্যর্থতা ঢেকে ভালো ফল করতে পারেন কিনা সুনীল-রবিনরা ৷ যদিও ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬৭ নম্বরে থাকা ভারতকে নিয়ে আশায় বুক বাঁধতে পারছেন না কেউই৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ওমানের বিরুদ্ধে মঙ্গলবার আরও কঠিন লড়াইয়ে নামছেন সুনীলরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement