advertisement

Virat on Bhuvneshwar Kumar : টি টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বরের অভিজ্ঞতা ভারতের সম্পদ, বলছেন বিরাট

Last Updated:

Virat Kohli believes the experience and accuracy of Bhuvneshwar Kumar will be priceless for India. বিরাট মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বর কুমারের ইকোনমি এবং অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ হতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ভাল পারফর্ম করতে না পারলেও, বল হাতে ভুবির পারফরম্যান্স নজর কেড়েছিল

একাধিক ভাল ক্রিকেটার রয়েছে দলে। তাদের মধ্যে অন্যতম ভুবনেশ্বর কুমার। আরব আমিরশাহির পিচে বল করার ব্যাপারে যার ওপর অনেকটাই নির্ভর করে আছে ভারত। বিরাট মনে করেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বর কুমারের ইকোনমি এবং অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ হতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ভাল পারফর্ম করতে না পারলেও, বল হাতে ভুবির পারফরম্যান্স নজর কেড়েছিল। নতুন বলে যেমন সুইং করাতে পারেন, তেমনই পুরনো বলে ডেথ ওভারে রান আটকাতে দক্ষ।
advertisement
advertisement
ফাস্ট বোলিং বিভাগে বুমরা যদি ভারতের প্রধান ভরসা হয়ে থাকেন, তাহলে ভুবনেশ্বর তার যোগ্য পার্টনার। বিরাট মনে করেন ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেও পারেনি ভারত। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তেমনই ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে মেন ইন ব্লু। কোচ হিসেবে রবি শাস্ত্রির এটাই সম্ভবত শেষ টুর্নামেন্ট। বিদেশের মাটিতে রবির কোচিংয়ে ভারতীয় টেস্ট দল ভাল করলেও, আইসিসি ট্রফি জিততে ব্যর্থ।
advertisement
তাই ভারতীয় দল তাদের অধিনায়ক এবং কোচের জন্য চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে এ কথা বলাই যায়। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মেন্টর হিসেবে দলে যোগ দেওয়া দারুণ ব্যাপার মনে করেন বিরাট। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন ধোনি মেন্টর হিসেবে থাকায়, ইগো সমস্যা না তৈরি হয় ড্রেসিংরুমে। সেসব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। বরং ধোনি থাকায় অনেক বেশি খোলা মনে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটাররা। কঠিন সময় সামাল দেওয়ার ক্ষেত্রে ধোনির পরামর্শ সাহায্য করবে জানিয়েছেন বিরাট কোহলি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat on Bhuvneshwar Kumar : টি টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বরের অভিজ্ঞতা ভারতের সম্পদ, বলছেন বিরাট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement