advertisement

IND vs WI: ভারতের সামনে ৩ বড় বিপদ! একটু এদিক-ওদিক হলেই সব শেষ! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs WI: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে দর্শকরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক সেই ৩ ক্যারিবিয়ান খেলোয়াড় সম্পর্কে, যারা এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য বিপজ্জনক হতে পারেন।

এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তাতে কোনও পরিবর্তন হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত যা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে ভারত সম্ভবত জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ী একাদশই ধরে রাখবে। দল মনে করছে, জয় এনে দেওয়া কম্বিনেশন বদলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাই পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তাতে কোনও পরিবর্তন হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত যা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে ভারত সম্ভবত জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ী একাদশই ধরে রাখবে। দল মনে করছে, জয় এনে দেওয়া কম্বিনেশন বদলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাই পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। যে দল এদিনের ম্যাচ জিতবে তারা সরাসরি পৌছে যাবে সেমি ফাইনালে।পরাজিত দলের যাত্রা এখানেই শেষ হবে। তাই দুই দলই মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চাইবে। যদিও ইডেন গার্ডেন্সে ভারতের রেকর্ড খুব ভালো, তবু দারুণ ফর্মে থাকা ক্যারিবিয়ান দলও এই মাঠে ভালো খেলতে পারে। ফলে দর্শকরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন। চলুন জেনে নেওয়া যাক সেই ৩ ক্যারিবিয়ান খেলোয়াড় সম্পর্কে, যারা এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য বিপজ্জনক হতে পারেন।
শিমরন হেটমায়ার: ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনি নিজের খেলার ধরণ পুরো বদলে ফেলেছেন। ভারতের বিপক্ষেও তার রেকর্ড দারুণ। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ ইনিংসে তিনি ৪৪ গড় ও ১৮২ স্ট্রাইক রেটে ২২১ রান করেছেন। এই সময়ে তার ব্যাট থেকে ২টি অর্ধশতরান এসেছে। জিম্বাবোয়ের বিপক্ষে তিনি ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
advertisement
রোমারিও শেফার্ড: রোমারিও শেফার্ডের নাম এই তালিকায় থাকাই স্বাভাবিক। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম বিপজ্জনক অলরাউন্ডার, যিনি ব্যাট ও বল—দুই দিয়েই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছিলেন। এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ৩ ইনিংসে তিনি ৬ উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে তিনি ৫২ রানের ইনিংস খেলেন। এখন পর্যন্ত ১৫৬ স্ট্রাইক রেটে ৮০ রান করেছেন এবং নীচের ক্রমে নেমে ম্যাচের ফল বদলে দিতে পারেন।
advertisement
advertisement
রস্টন চেস: ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেস ভারতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। টি২০ বিশ্বকাপে স্পিনের বিপক্ষে প্রথম ওভারেই ভারতীয় ওপেনাররা কয়েকবার আউট হয়েছে। তাই উইন্ডিজ দল তাকে অফ-স্পিনার হিসেবে প্রথম ওভারেই ব্যবহার করতে পারে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচে তিনি ৪ উইকেট নিয়েছেন। ভারতীয় ব্যাটাররা তার ৪ ওভার কীভাবে সামলায়, সেটাই এখন দেখার বিষয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: ভারতের সামনে ৩ বড় বিপদ! একটু এদিক-ওদিক হলেই সব শেষ! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement