advertisement

IND vs WI: লাগবে না এক টাকা! ফ্রি-তে দেখতে চান ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ? আর বেশি সময় নেই! জেনে নিন কীভাবে

Last Updated:

IND vs WI: সুপার-৮ পর্বের শেষ ম্যাচ, রবিবার যে জিতবে তারা সরাসরি সেমিফাইনালে পৌছে যাবে এবং পরাজিত দলের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে।

ভারত আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই, তবে চাপটা বেশি সূর্যকুমার যাদবের দলের ওপর। কারণ, এক এই ম্যাচ না জিতলে ছিটকে যেতে হবে প্রতিযোগিতা থেকে আর ঘরের মাঠে দর্শকদের প্রত্যাশার চাপ।
ভারত আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই, তবে চাপটা বেশি সূর্যকুমার যাদবের দলের ওপর। কারণ, এক এই ম্যাচ না জিতলে ছিটকে যেতে হবে প্রতিযোগিতা থেকে আর ঘরের মাঠে দর্শকদের প্রত্যাশার চাপ।
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ১ মার্চ টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটি সুপার-৮ পর্বের শেষ ম্যাচ, রবিবার যে জিতবে তারা সরাসরি সেমিফাইনালে পৌছে যাবে এবং পরাজিত দলের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। ম্যাচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে, ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এই ম্যাচের লাইভ টিভি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ৩-এ ম্যাচটি সরাসরি দেখানো হবে। পাশাপাশি ভিন্ন ভাষার ধারাভাষ্যের জন্য অন্যান্য আঞ্চলিক চ্যানেলেও সম্প্রচার করা হবে টি-২০ বিশ্বকাপের ভারত-ওয়েস্ট ইন্ডিজের মেগা ম্যাচ।
যারা মোবাইল বা অনলাইনে ম্যাচ দেখতে চান, তারা জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। তবে এই পরিষেবা উপভোগ করতে সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। জিও হটস্টার অ্যাপে আপনি আপনার পছন্দের ভাষা সিলেক্ট করে আপনার নিজস্ব ভাষায় কমেন্ট্রিও উপভোগ করতে পারেন। ফলে ডিজিটাল দর্শকদের জন্য এটি সবচেয়ে সহজ উপায় হলেও বিনামূল্যে নয়।
advertisement
advertisement
তবে দর্শকদের জন্য রয়েছে বড় সুখবর। যারা এই ম্যাচ দেখার জন্য একটা টাকাও খরচ করতে পারবেন না, কিন্তু ম্যাচ লাইভ উপভোগ করতে চান, তাদের জন্যও ব্যবস্থা রয়েছে। যেসব দর্শক ফ্রি-তে ম্যাচ দেখতে চান, তারা ডিডি স্পোর্টস এবং দূরদর্শন-এ সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। তবে ভারতে এই ম্যাচের কোনো ফ্রি লাইভ স্ট্রিমিং নেই। তাই বড় ম্যাচটি দেখার জন্য দর্শকদের টিভি সম্প্রচারই সবচেয়ে সহজ বিকল্প।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: লাগবে না এক টাকা! ফ্রি-তে দেখতে চান ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ? আর বেশি সময় নেই! জেনে নিন কীভাবে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement