IND vs PAK: ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই বড় রেকর্ড! এই তথ্য জানলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: ভারত ও পাকিস্তানের ম্যাচ মানে শুধুই ক্রিকেট নয়, বিশাল বাণিজ্যিও। রবিবার কলম্বোতে টি২০ বিশ্বকাপের এই মেগা ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের বাজারে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে।
ভারত ও পাকিস্তানের ম্যাচ মানে শুধুই ক্রিকেট নয়, বিশাল বাণিজ্যিও। রবিবার কলম্বোতে টি২০ বিশ্বকাপের এই মেগা ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের বাজারে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্র্যান্ডগুলি টিভি ও ডিজিটাল সম্প্রচারের স্লট দখল করতে বিপুল অর্থ ব্যয় করছে। ফলে ম্যাচ শুরুর আগেই এই লড়াই মাঠের বাইরেও এক বড় অর্থনৈতিক উৎসবে পরিণত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, সাধারণত বড় ম্যাচে ১০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপনের দাম থাকে ২০-২৫ লাখ টাকা, কিন্তু এই ম্যাচে তা বেড়ে ৩০-৪০ লাখে পৌঁছেছে। ক্রীড়া বিশ্লেষক নীরজ ঝা জানিয়েছেন, শেষ মুহূর্তের বিজ্ঞাপনের দাম ২০-২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ডিজিটালে জিওহটস্টার-এও স্লটের দাম ১৫-২০ লাখে উঠেছে।
এই ম্যাচে বিজ্ঞাপনদাতাদের তালিকাও বেশ চমকপ্রদ। এতে রয়েছে এমিরেটস, ওপেনএআই, বিরলা ওপাস, র্যাপিডো, আমুল, মহিন্দ্রা, হুন্ডাই, ব্রিটানিয়া এবং জেনারেল ইনশিওরেন্স কাউন্সিল-এর মতো বড় সংস্থা। বিপণন সংস্থা কোমার্জ-এর মতে, এত বড় দর্শকসংখ্যার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।
advertisement
advertisement
ম্যাচের প্রভাব শুধু বিজ্ঞাপনেই নয়, ভ্রমণ শিল্পেও পড়েছে। তথ্য বলছে ইজমাইট্রিপ ও মেকমাইট্রিপ-এ কলম্বো ফ্লাইটের চাহিদা ৬৫ শতাংশ বেড়েছে। এর ফলে ভারতের বিভিন্ন মহানগর থেকে বিমানের ভাড়া ৪৫-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ভিসামুক্ত প্রবেশ সুবিধা থাকায় দর্শকদের ভ্রমণ আরও সহজ হয়েছে।
হোটেল বুকিংয়েও একই প্রবণতা দেখা যাচ্ছে। ভ্রমণ সংস্থা ক্লিয়ারট্রিপ জানিয়েছে, ম্যাচের সপ্তাহান্তে বুকিং দ্বিগুণ হয়েছে। চার ও পাঁচ তারা হোটেলগুলিক ঘর ভাড়া ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। স্টেডিয়ামের কাছের হোটেলগুলিতে চাহিদা সবচেয়ে বেশি, কারণ দর্শকেরা ম্যাচ ভেন্যুর কাছাকাছি থাকতে চান।
advertisement
আরও পড়ুনঃ IND vs PAK: ৩ তারকা বাইরে! দলে ৫ স্পিনার! পাকিস্তান ম্যাচে ভারতের একাদশে মহাচমক? জেনে নিন
সম্প্রচার সংস্থা জিওস্টার এই টুর্নামেন্ট থেকে প্রায় ২০০০ কোটি টাকা আয়ের আশা করছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ও টিভি সম্প্রচার এবং ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে বাজারে এক বিরল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ম্যাচের প্রথম বল শুরুর আগেই স্পষ্ট—এই লড়াই শুধু মাঠে নয়, অর্থনীতির ময়দানেও সমান তীব্র।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2026 4:52 PM IST










