advertisement

IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে 'ছেলেখেলা' করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার

Last Updated:

India vs Pakistan: সূর্যকুমার যাদবদের পর এবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল। ব্যাটে-বলে পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে দেয় ভারত।

News18
News18
পুরুষদের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি দেশ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বলেছেন,”খেলার মাঠে এবার অপারেশনি সিঁদুর”। সূর্যকুমার যাদবদের পর এবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল। ব্যাটে-বলে পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান করে ভারত। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৫৯ রানে। ৮৮ রানের বিরাট ব্যবধানে জেতে ভারত।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানে অধিনায়ক ফতিমা সানা। ওপেনিং জুটিতে শুরুটা ভাল করেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধনা। ৩৮ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মহিলা টিম ইন্ডিয়া। হারলিন ডিওল ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বড় স্কোর কোনও ভারতীয় ব্যাটার না করতে পারলেও দলগত ইনিংস খেলে প্রতীপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত স্কোরে পৌছে যায় ভারতীয় দল। তবে স্লগ ওভারে রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে ২৪৭ রানে পৌছে দেয়।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সিদারা আমিন ও নাতালিয়া পরভেজ ৬৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। তবে নাতালিয়া ৩৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর একদিক থেকে সিদারা আমিন লড়াই চালিয়ে গেলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আমিন ৮১ রান করে আউট হতেই সব আশা শেষ হয়ে যায় পাকিস্তানের। ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ভারতীয় দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে 'ছেলেখেলা' করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement