advertisement

IND vs PAK Toss Update: ভারতীয় দলে ২ বড় পরিবর্তন, টস জিতল পাকিস্তান, ব্যাটিং ভারতের

Last Updated:

IND vs PAK Toss Update, T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতীয় দল। ৭-১ ব্যবধানে লিড টিম ইন্ডিয়ার। আজ কে হাসবে শেষ হাসি।

IND vs PAK
IND vs PAK
কলম্বো: টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতীয় দল। ৭-১ ব্যবধানে লিড টিম ইন্ডিয়ার। এবার আরও একবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বযুদ্ধে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ। অ্যাডভান্টেজ ভারত থাকলেও, এবারের ম্যাচ একটু আলাদা। দীর্ঘ বছর পর রোহিত-কোহলিদের মত সিনিয়র প্লেয়ারদের ছাড়া মাঠে নামছে মেন ইন ব্লুজ। অপরদিকে, নতুন স্পিন অ্যাটাক নিয়ে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে পাকিস্তান।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতীয় দলের। কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়র সলমন আলি আগা। ফ্রেশ উইকেটের সুবিধা যাতে বোলাররা কিছুটা নিতে পারে আর পরে ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত পাক অধিনায়কের। তবে টস হারলেও খুশি সূর্যকুমার যাদব। কারণ তিনি প্রথমে ব্যাট করার পরিকল্পনাই করেছিলেন। এই ম্যাচে গত ম্যাচের একাদশ নিয়েই নামছে পাকিস্তান। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে এসেছেন অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের বদলে দলে কুলদীপ যাদব।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: সঈম আয়ূব, শাহাবজাদা ফারহান, সলমন আলি আগা (অধিনায়ক), বাবর আজম, মহম্মদ নওয়াজ, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি,আব্রার আহমেদ, উসমান তারিক।
প্রসঙ্গত, শুধু টি-২০ বিশ্বকাপেই নয়, পাকিস্তানের বিরুদ্ধে সামগ্রিক টি-২০ ম্যাচের পরিসংখ্যানেও ভারতের একাধিপত্য রয়েছে। দুই চির প্রতিদ্বন্দ্বি দেশ এখনও পর্যন্ত মোট ১৬ বার আন্তর্জাতিক টি-২০ মঞ্চে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেখানে ভারত জিতেছে ১২টি ম্যাচ ও পাকিস্তান জিতেছে মাত্র ৩টি। একটি ম্যাচ অমীমাসিত। তবে আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK Toss Update: ভারতীয় দলে ২ বড় পরিবর্তন, টস জিতল পাকিস্তান, ব্যাটিং ভারতের
Next Article
advertisement
Tarique Rahman Oath Ceremony: মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত৷

  • ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

  • আগামী মঙ্গলবার ঢাকায় শপথ নেবেন তারেক রহমান৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement