advertisement

IND vs PAK: এমনটা এর আগে কখনও ঘটেনি! যা এবার ঘটছে ভারত-পাকিস্তান ম্যাচের আগে! বড় সিদ্ধান্ত নিল আয়োজকরা

Last Updated:

IND vs PAK Asia Cup 2025: এর আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ যতবার ২২ গজে একে অপরের মুখোমুখি হয়েছে, টিকিটের হাহাকার দেখা দিয়েছে। কিন্তু এবার চিত্রটা একটু আলাদা!

News18
News18
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। প্রতিযোগিতার সবথেকে উত্তেজক ম্যাচে সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। এর আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ যতবার ২২ গজে একে অপরের মুখোমুখি হয়েছে, টিকিটের হাহাকার দেখা দিয়েছে। কিন্তু এবার চিত্রটা একটু আলাদা! এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে আগ্রহের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে টিকিট বিক্রির চিত্রে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের প্রায় অর্ধেক টিকিট এখনও অবিক্রিত রয়েছে। এমন পরিস্থিতিতে আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্ট্যান্ডার্ড টিকিটের দাম অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এমিরেটস ক্রিকেট বোর্ড অবশ্য এই টিকিট বিক্রিতে ভাটার দাবি নাকচ করেছে। তারা বলছে, বিক্রির চিত্র যথেষ্ট আশাব্যঞ্জক। The Times of India-কে দেওয়া এক বিবৃতিতে ECB-এর এক মুখপাত্র জানিয়েছেন, “টিকিট বিক্রি নিয়ে যেসব দাবি উঠছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।” তা সত্ত্বেও, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, কারণ টিকিট অনলাইনে বিক্রির দশ দিন পার হয়ে গেলেও এখনও অনেক আসন খালি।
advertisement
এবারের চিত্রটি ২০২৫ সালেরই চ্যাম্পিয়ন্স ট্রফির বিপরীত। একই ভেন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচের টিকিট চার মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল। এবার স্ট্যান্ডার্ড টিকিট ৯৯ মার্কিন ডলার এবং প্রিমিয়াম সিট ৪,৫৩৪ ডলারে বিক্রি হলেও সেগুলোর প্রতি সাড়া খুব কম। উচ্চমূল্য এবং রাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে এই অবস্থার জন্য।
advertisement
advertisement
সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের সামরিক অভিযান ও দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ম্যাচের পরিবেশকে প্রভাবিত করেছে। ক্রিকেটার হরভজন সিং সহ অনেকেই এই ম্যাচের বিরোধিতা করে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট বন্ধ থাকা উচিত। এই পরিস্থিতিতে ম্যাচটি মাঠে গড়ালেও তার উত্তাপ অনেকটাই কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যেতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: এমনটা এর আগে কখনও ঘটেনি! যা এবার ঘটছে ভারত-পাকিস্তান ম্যাচের আগে! বড় সিদ্ধান্ত নিল আয়োজকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement