advertisement

India vs England: ইংল্যান্ড সফরের আগে ৫টি বড় মন্তব্য গম্ভীরের! পিছু ছাড়ল না বিতর্ক ও চিন্তা!

Last Updated:

India vs England: আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ইংল্যান্ড সফর। সফরের আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ৫টি বিষয়ে বড় মন্তব্য করেছেন গম্ভীর।

News18
News18
মুম্বই: আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের ইংল্যান্ড সফর। সফরের আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল। সাংবাদিক সম্মেলনে ৫টি বিষয়ে বড় মন্তব্য করেছেন গম্ভীর।
১. “বুমরাহের স্থলাভিষিক্ত হওয়া কঠিন”: গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে জসপ্রীত বুমরাহ পুরো পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন না। ফিটনেস এবং কাজের চাপকে সামনে রেখে মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী তাঁকে সীমিতভাবে ব্যবহার করা হবে। যদিও তিনি জানাননি, কোন ম্যাচে বুমরাহ খেলবেন বা বাদ পড়বেন। তবে গম্ভীর আশ্বস্ত করেন যে ভারতীয় বোলিং ইউনিটে প্রতিভার কোনো অভাব নেই।
advertisement
২. “আমাদের অনেক প্রতিভাবান বোলার আছে”: গম্ভীর বলেন, “আমি আগেই বলেছি—যখন একজন সিনিয়র খেলোয়াড় বাইরে থাকেন, তখন সেটা অন্যদের জন্য সুযোগ। হ্যাঁ, বুমরাহ অসাধারণ, কিন্তু আমাদের স্কোয়াডে প্রতিভাবান ফাস্ট বোলারদের অভাব নেই।” তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সঠিক প্রস্তুতি থাকলে নতুনরাও ভালো ফল করতে পারে।
advertisement
৩. “দল জিতুক বা হারুক, আমি সবসময় চাপের মধ্যে থাকি”: এক প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, “নিউজিল্যান্ড সিরিজের পরেও আমি চাপের মধ্যে ছিলাম। অস্ট্রেলিয়া সফরের পরেও একই কথা বলতাম। কোচ হিসেবে চাপ সবসময় থাকে কারণ আপনি জিততে চান। ফলাফল যাই হোক না কেন, আমি দায়িত্ব এড়াতে পারি না।”
advertisement
৪. “২০০৭ সালে আমিও রোড শো করতে চাইনি”: আরসিবির আইপিএল উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন ভক্তের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন গম্ভীর। তিনি বলেন, “২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও আমি রোড শোতে অংশ নিতে চাইনি। আমাদের উচিত দায়িত্বশীল নাগরিক হিসেবে এমন কোনও আয়োজন না করা, যা বিপদ ডেকে আনে।”
advertisement
৫. “আমরা সেরা প্লেয়িং ইলেভেন বেছে নেব”: গম্ভীর জানান, “আমরা এমন একাদশই বেছে নেব যা আমাদের জয় এনে দিতে পারে। সেটা স্পিন অলরাউন্ডার হোক কিংবা পেস অলরাউন্ডার—বিষয়টা পারফরম্যান্স এবং পরিস্থিতির উপর নির্ভর করে। এক বা দুই ম্যাচের পারফরম্যান্স দেখেই কাউকে বাদ দেওয়া আমাদের লক্ষ্য নয়। টেস্ট জিততে হলে ২০টি উইকেট নিতে হয়—সেই অনুযায়ীই পরিকল্পনা করা হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: ইংল্যান্ড সফরের আগে ৫টি বড় মন্তব্য গম্ভীরের! পিছু ছাড়ল না বিতর্ক ও চিন্তা!
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement