advertisement

India vs England: বিরাট কোহলির জায়গায় কে ব্যাট করবেন ইংল্যান্ডে? জানিয়ে দিলেন গম্ভীর ও গিল

Last Updated:
India vs England: নতুন সফর শুরু করার আগে ভারতীয় কোচ ও অধিনায়ককে স্বভাবতই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, ইংল্যান্ড সফরে বিরাট কোহলির জায়গায় ভারতীয় দলে কে খেলবেন। সেই পরিকল্পনা যে তৈরি রয়েছে তা পরিষ্কার করে দিয়েছেন গম্ভীর।
1/5
রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর, ভারতীয় টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন শুভমান গিল এবং গৌতম গম্ভীরদের উপর। বলা চলে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। (Photo Courtesy- X)

2/5
ইংল্যান্ড সফর ভারতীয় তরুণ দলের কাছে অগ্নি পরীক্ষার সমান। কঠিন চ্যালেঞ্জে নামার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর। এই সিরিজ একাধিক ক্রিকেটারের কাছে বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করার সুযোগ, তা সাফ করে দিয়েছেন গৌতি। (Photo Courtesy- X)

3/5
নতুন সফর শুরু করার আগে ভারতীয় কোচ ও অধিনায়ককে স্বভাবতই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, ইংল্যান্ড সফরে বিরাট কোহলির জায়গায় ভারতীয় দলে কে খেলবেন। সেই পরিকল্পনা যে তৈরি রয়েছে তা পরিষ্কার করে দিয়েছেন গম্ভীর। (Photo Courtesy- X)

4/5
গৌতম গম্ভীর কোহলির জায়গায় যে করুণ নায়ারকে ভাবছেন তা পরিষ্কার করে দিয়েছেন। গম্ভীর বলেছেন,  “করুণ ভাল ফর্মে আছে। প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করেছে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ওর কাউন্টি খেলারও অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডে সেটা আমাদের কাজে লাগবে।” (Photo Courtesy- X)

5/5
এর আগে অজিত আগরকরও বলেছিলেন, করুণের ধারাবাহিকতা ও কাউন্টি খেলার অভিজ্ঞতা মাথায় রেখে কোহলির বিকল্প হিসাবে তাঁকে নেওয়া হয়েছে। এবার দেখার করুণ এই ভারসার দাম দিতে পারেন কিনা।  (Photo Courtesy- X)