'সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলাম..'! মেগা ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি ইংল্যান্ড অধিনায়কের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। মাঠের খেলা শুরু হওয়ার আগে শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের মাইন্ড গেম।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। মাঠের খেলা শুরু হওয়ার আগে শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের মাইন্ড গেম। ভারতকে চাপে রাখতে ম্যাচের আগে বড় মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। একপ্রকার হুঁশিয়ারি বললেও খুব একটা ভুল হবে না।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়েছেন, তার দলের কয়েকজন ক্রিকেটার ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতেরই মুখোমুখি হতে চেয়েছিলেন। তিনি বলেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচটি হবে খুব বড় একটি উপলক্ষ। দুই দলের ওপরই থাকবে প্রচণ্ড চাপ। বিশেষ করে গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থকদের সামনে খেলাটা ইংল্যান্ডের জন্য কঠিন হতে পারে বলেও স্বীকার করেন তিনি।
advertisement
বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড—দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। তবে ব্রুকের দল এখন দারুণ ছন্দে আছে। তারা টানা পাঁচটি ম্যাচ জিতেছে এবং আত্মবিশ্বাসে ভরপুর। গ্রুপ পর্বে তাদের একমাত্র হার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে ভারত কলকাতায় অনুষ্ঠিত ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। ফলে দুই দলের লড়াই নিয়ে বাড়ছে উত্তেজনা।
advertisement
advertisement
ব্রুক বলেন, দলের সবাই এই ম্যাচ ঘিরে রোমাঞ্চিত। অনেকেই ভারতের বিপক্ষে খেলতে চেয়েছিল। তার মতে, এটি এমন একটি ম্যাচ যেখানে সামান্য ভুলও বড় পার্থক্য গড়ে দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, তার দল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারবে। যদিও তিনি জানেন, মাঠে ভারতীয় সমর্থকদের প্রচণ্ড চাপে পড়তে হতে পারে।
advertisement
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে এটি টানা তৃতীয়বার ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছিল, যেখানে জস বাটলার ও অ্যালেক্স হেলস দুর্দান্ত ইনিংস খেলেন। ২০২৪ সালে ভারত ৬৮ রানে জয় পায়। এবারও লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা আর কিছু ঘণ্টার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 1:53 PM IST









