advertisement

IND vs ENG: দ্বিতীয় টেস্টের আগে পন্থকে নিয়ে পড়লেন স্টোকস! বড় কথা বলে দিলেন ইংরেজ অধিনায়ক

Last Updated:

IND vs ENG 2nd Test: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে বড় কথা বলে দিলেন।

News18
News18
বার্মিংহাম: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে অকপটে প্রশংসা করেছেন। পন্থের সাহসী ও আক্রমণাত্মক ব্যাটিং মুগ্ধ করেছে স্টোকসকে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, “আমি ঋষভ পন্থকে ক্রিকেট খেলতে দেখতে খুব ভালোবাসি।”
লিডসের প্রথম টেস্টে পন্থ দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি (১৩৪ ও ১১৮) করেন। যা একজন ভারতীয় উইকেটকিপারের পক্ষে প্রথমবারের মতো এক টেস্টে দুটি শতরানের কীর্তি। যদিও তার এই অনন্য কৃতিত্ব সত্ত্বেও ভারত জয় পায়নি। কারণ ইংল্যান্ড পঞ্চম দিন ৩৭১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে নেয়।
প্রথম টেস্টে স্টোকস ও পন্থের মধ্যে এক মজার মুহূর্ত দেখা গিয়েছিল, যখন পন্ত ইনিংসের শুরুতেই স্টোকসকে ডাউন দ্য ট্র্যাকে খেলতে যান। সেই দৃশ্য দেখে স্টোকস হেসে প্রতিক্রিয়া দেন, যা সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
advertisement
স্টোকস আরও বলেন, “ঋষভ অনেক সময় সমালোচনার শিকার হয়েছে, কিন্তু ওর মতো প্রতিভাকে স্বাধীনভাবে খেলতে দিলে সে কী করতে পারে, সেটার প্রমাণ আমরা পেয়েছি। তবে ওর খেলার ধরন ঝুঁকিপূর্ণ, ফলে আমাদের সুযোগ থাকবে।”
advertisement
ইংল্যান্ড শিবির জানে, পন্থ একজন গেম চেঞ্জার। দ্বিতীয় টেস্টের আগে স্টোকসের এমন মন্তব্য পন্থের আত্মবিশ্বাস আরও বাড়াবে নিঃসন্দেহে। দুই দলের মধ্যে রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, পন্থ তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে পারেন কি না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দ্বিতীয় টেস্টের আগে পন্থকে নিয়ে পড়লেন স্টোকস! বড় কথা বলে দিলেন ইংরেজ অধিনায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement