advertisement

India vs Pakistan: মেলবোর্নের কোহলির সঙ্গে কেপটাউনের জেমিমার অনেক মিল, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

India vs Pakistan: মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৭ উইকেটে হারাল মহিলা টিম ইন্ডিয়া

বিরাট কোহলি ও জেমিমা রড্রিগেজ
বিরাট কোহলি ও জেমিমা রড্রিগেজ
কেপটাউন: ২৪ অক্টোবর ২০২২। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পুরুষদের টি-২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। মাঝে সাড়ে তিন মাসের ব্যবধান। ১২ ফেব্রুয়ারি ২০২৩, মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ শুরু করল ভারত। মেলবোর্নে ভারতের হয়ে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ম্যাচ উইনিং খেলেছিলেন বিরাট কোহলি। আর কেপটাউনে ৩৮ বলে অপরাজিত ৫২ রান করলেন জেমিমা। যদিও কোহলির কাজটা অনেক কঠিন ছিল। জেমিমাকে সঙ্গ দিয়েছেন শেফালি ভার্মা ও রিচা ঘোষ। তবে জেমিমা ও কোহলির শটে ও সেলিব্রেশনে রয়ছে একাধিক মিল।
View this post on Instagram

A post shared by ICC (@icc)

advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় আইসিসির শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানই বিরাট কোহলি ও জেমিমা রড্রিগেজের ইনিংসে যে একাধিক শট অনেকটা একইরকম ছিল তা দেখা যায়া। ভিডিওটিতে ভারতীয় পুরুষ ও মহিলা দলের দপুই তারকা ব্যাটারের শটের ভিডিও কোলাজ তৈরি করা হয়েছে। বিরাট ও জেমিমার একাধিক শট মিলে যাওয়া অবাক করেছেন অনেককেই। সব থেকে বেশি অবাক করেছে ম্যাচের উইনিং শট। জেমিমা ও বিরাট প্রায় একই রকম শটে ম্যাচ ফিনিশ করেন ও সেলিব্রেশনের কায়দাও অনেকটাই এক।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মাহরুফ। এছাড়া ৪৩ রান করেন আয়েশা নাসিম। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা। এছাড়া ৩৩ রান করেন শেফালি ভার্মা, ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: মেলবোর্নের কোহলির সঙ্গে কেপটাউনের জেমিমার অনেক মিল, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৮ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৮ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement