SA vs NZ : এবারও 'চোকার্স' হয়েই থাকল দক্ষিণ আফ্রিকা! ভারতকে সুপার এইটে হারানো টিমের ছুটি, টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
SA vs NZ : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ড। সেমিফাইনালে হেরে গেল দক্ষিণ আফ্রিকা।
কলকাতা : অনেকেই বলেছিলেন, এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকা। পাল্লা দিয়েছিল তারা। তবে কোনও এক অজানা অভিশাপ আজও তাদের তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বকাপ সেমিফাইনাল মানেই দক্ষিণ আফ্রিকার হার। এটাই যেন দস্তুর! এবারও অন্যথা হল না।
গোটা টুর্নামেন্টে অপরাজিত তারা। সেই অপরাজিত দক্ষিণ আফ্রিকার কাছে আমেদাবাদে গ্রুপের ম্যাচে হারতে হয়েছিল কিউয়িদের। ইডেনে তাই ছিল বদলার ম্যাচ। তাও আবার সেমিফাইনালে! স্যান্টনারের টিম পাল্টা প্রত্যাঘাত করল। এবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ দক্ষিণ আফ্রিকার।
প্রোটিয়া টপ অর্ডারে থাকা মার্করাম, ডি কক, রিকলটন, মিলার, ব্রেভিসরা এদিন ফ্লপ। প্রত্যেকেই বিধ্বংসী ভূমিকা নেওয়ার মতো ক্ষমতা রাখেন। তবে এদিন আর পারলেন না। একমাত্র জানসেন ৩০ বলে ৫৫ রান করে লড়াই করলেন। তবে তাতে লাভ হল না। দক্ষিণ আফ্রিকা ইডেনে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে।
advertisement
advertisement
এবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে গত রবিবার ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই দেখা গিয়েছিল, আগে ব্যাট করলে স্কোর কমপক্ষে ২০০ পার করতে হবে। কারণ পরে ব্যাট করা টিম শিশিরের কারণে বাড়তি সুবিধে পাচ্ছে। এদিন বোধ হয় ২০০ পার করলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে নিউজিল্যান্ডকে আটকানো সম্ভব হত না!
আরও পড়ুন- অর্জুন তেন্ডুলকরের হবু বউ কে? সানিয়া চান্দোকের পরিচয় অবাক করে দিতে পারে
নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম শেফার্ট ও ফিন অ্যালেন দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন। ৮ ওভারের মধ্যেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কিউয়িরা। ৩৩ বলে ৫৮ রান করে শেফার্ট আউট হন। তবে ততক্ষণে ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছে নিউজিল্যান্ড! ৩৩ বলে সেঞ্চুরি করেন ফিন। এক উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয় ব্ল্যা ক্যাপস। তাও ১২.৫ ওভারেই!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 9:57 PM IST











