advertisement

T20 World Cup : T20 বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিরুদ্ধে খেলবে 'চ্যাম্পিয়ন' দল! টিম ইন্ডিয়ার রাস্তা এবার কঠিন, দেখে নিন সূচি

Last Updated:

Team India : এবার টি-২০ বিশ্বকাপে পর পর তিনটে ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। এবার আরও বড় লড়াই টিম ইন্ডিয়ার সামনে।

News18
News18
কলকাতা : অনেকেই দাবি করেছিলেন, টি২০ বিশ্বকাপে এবার সব থেকে সহজ গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে আমেরিকা, দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে জিতেছে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে দুর্বল পাকিস্তানকেও হারিয়েছে ভারত। পরপর তিনটে ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল।
আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভারতের জন্য স্রেফ নিয়মরক্ষার। নেদারল্যান্ড আর বিশ্বকাপের সুপার এইটে যেতে পারবে না। এবার জেনে নেওয়া যাক- ভারতীয় দল কোন কোন টিমের বিরুদ্ধে সুপার এইটে খেলবে! উল্লেখ্য, সব দলই সুপার এইটে ৩টি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল কাদের বিরুদ্ধে কবে ম্যাচ খেলবে দেখে নিন-
সুপার এইটে ভারতের তিনটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। অনেকেরই হয়তো মনে আছে, গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ভারত দুর্দান্ত জয় পায়। সূর্যকুমারের সেই ক্যাচের কথা এখনও অনেকের মনে আছে।
advertisement
advertisement
এবারও ভারতীয় দল দারুণ ছন্দে আছে। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের সামনে জিম্বাবোয়ে। এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বড় চমক দিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে সিকান্দার রাজার দল। সুপার এইটের শেষ ম্যাচে ১লা মার্চ মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ হবে কলকাতার ইডেনে।
আরও পড়ুন- ঝামেলা করল পাকিস্তান, ‘শাস্তি’ পাবে ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপের বড় সুযোগে কোপ!
উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকাকে ২৯ রানে হারিয়েছিল ভারত। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পায় ভারতীয় দল। এর পর গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পায় ভারতীয় দল। আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup : T20 বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিরুদ্ধে খেলবে 'চ্যাম্পিয়ন' দল! টিম ইন্ডিয়ার রাস্তা এবার কঠিন, দেখে নিন সূচি
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement