সেমিফাইনালে আইসিসির ৩ নতুন নিয়ম, ভারত-ইংল্যান্ড মেগা ম্যাচের আগে জেনে নিন আপনিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: সেমিফাইনালের জন্য ৩টি নতুন নিয়ম লাগু করেছে আইসিসি, যা গ্রুপ পর্ব বা সেমিতে ছিল না। এই নতুন নিয়মগুলি ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
আর কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় মেগা সেমিফাইনলে মাঠে নামতে চলেছে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেমিফাইনালের জন্য ৩টি নতুন নিয়ম লাগু করেছে আইসিসি, যা গ্রুপ পর্ব বা সেমিতে ছিল না। এই নতুন নিয়মগুলি ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
সাধারণভাবে একটি টি–২০ আন্তর্জাতিক ম্যাচের ফল নির্ধারণ করতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হয়। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ক্ষেত্রে এই নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে ম্যাচের ফল নির্ধারণের জন্য দুই দলকেই কমপক্ষে ১০ ওভার করে খেলতে হবে। অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হলেও অন্তত ১০–১০ ওভারের খেলা নিশ্চিত করার চেষ্টা করা হবে, যাতে উভয় দলই সমান সুযোগ পায়।
advertisement
এছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য আইসিসি রিজার্ভ ডে রেখেছে। নির্ধারিত দিনে যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে ১০ ওভারের খেলা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে ম্যাচটি পরের দিন অর্থাৎ রিজার্ভ ডে-তে সরিয়ে নেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিজার্ভ ডে-তে ম্যাচটি নতুন করে শুরু না হয়ে আগের দিন যেখানে খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই আবার শুরু হবে।
advertisement
advertisement
প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে ৪ মার্চ হয়েছে। রিজার্ভ ডে ছিল ৫ মার্চ। যার দরকার পড়েনি। একইভাবে ৫ মার্চের ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ। এতে করে আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
advertisement
তবে যদি দুর্ভাগ্যবশত রিজার্ভ ডে-তেও ম্যাচ সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে যে দল শীর্ষস্থানে ছিল, সেই দলকে ফাইনালে ওঠার সুযোগ দেওয়া হবে। যদিও এমন ঘটনা খুবই বিরল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 9:23 AM IST









