advertisement

Kaliachak Incident: মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নামছে NIA, স্বাভাবিক ছন্দে ফিরছে কালিয়াচক এলাকা

Last Updated:

Kaliachak Incident: মোথাবাড়ির ঘটনার তদন্তে আজ দুপুরের পর NIA-র দল থানায় পৌঁছতে চলেছে। আপাতত মোথাবাড়ি ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও, আগের অশান্তির জেরে পণ্যবাহী গাড়ির যানজটের প্রভাব পড়েছিল জাতীয় সড়কে।

NIA-র বড় পদক্ষেপ
NIA-র বড় পদক্ষেপ
মালদহঃ মালদার মোথাবাড়ির অশান্তির ঘটনার তদন্তে আজ, শুক্রবার দুপুরের পর মোথাবাড়ি থানায় পৌঁছতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র একটি দল। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোথাবাড়ি, সুজাপুর, জালালপুর ও কালিয়াচক এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরেছে।
আরও পড়ুনঃ আপের সিদ্ধান্তের পর প্রথম মুখ খুললেন রাঘব চাড্ডা, রাজ্যসভায় নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে লিখলেন…
তবে, আগের দিনের উত্তেজনার জেরে গতকাল রাত পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শিলিগুড়িগামী রাস্তায় মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ফারাক্কা পর্যন্ত এবং কলকাতাগামী রাস্তায় সুজাপুর থেকে ফারাক্কা পর্যন্ত পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ও প্রশাসন।
advertisement
advertisement
মোফাক্কেরুল ইসলাম, এবং তাঁর এক সহযোগী কিছুক্ষণ আগে বাগডোগরা থেকে সিআইডি এবং শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় গ্রেফতার হয়েছে। বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। মোফাক্কেরুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াচকে ৩ টে মামলা আছে। ওকে মূল প্ররোচনাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaliachak Incident: মোথাবাড়ি কাণ্ডে তদন্তে নামছে NIA, স্বাভাবিক ছন্দে ফিরছে কালিয়াচক এলাকা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement