advertisement

David Warner Unexpected Advise to Virat Kohli: 'আরও বাচ্চা হলেই রান আসবে', বিরাট কোহলিকে অদ্ভুত পরামর্শ ওয়ার্নারের

Last Updated:

David Warner Unexpected Advise to Virat Kohli: বিরাট কোহলিকে এটা কেমন পরামর্শ দিলেন ওয়ার্নার!

#মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তিনি। তাঁর সঙ্গে এমন মশকরা! জাতীয় দল তো বটেই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেও বিরাট কোহলিকে অনেক দিন ধরেই ফর্মের বাইরে দেখা যাচ্ছে।
গত দুবছরে তাঁর ব্যাট থেকে দেখার মতো কোনো বিস্ফোরক ইনিংস নেই। নিজের পারফরম্যান্সের কারণে প্রতিদিনই কোনো না কোনো ক্রিকেটারের নিশানায় থাকেন তিনি। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নারও বিরাট কোহলিকে তাঁর ফর্ম ফিরে পাওয়ার ব্যাপারে একটি পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন- বিরাট কোহলির শরীরে সজোরে লাগল বল! কী 'কাণ্ড' করলেন এই বোলার!
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবং দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার সম্প্রতি টিম ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। বিরাট কোহলিকে তিনি বলেছেন, আরও সন্তানের বাবা হলে বিরাট কোহলি রানে ফিরতে পারবেন। ওয়ার্নার কথাটা মজার ছলেই বলেছেন। তবে তা ভাইরাল হতে সময় লাগেনি।
advertisement
advertisement
ওয়ার্নার এদিন কোহলির খারাপ ফর্ম সম্পর্কে বলেছেন, বিরাট কোহলির খারাপ সময়ে তার মৌলিক বিষয়গুলিতে লেগে থাকা উচিত। ডেভিড ওয়ার্নার নিজেও একটা সময় এই খারাপ ফর্মের মধ্যে ছিলেন। কোহলিকে উদ্দেশ্য করে ওয়ার্নার বলেছেন, আরও কয়েকটি বাচ্চার বাবা হও। জীবন এবং ক্রিকেট উপভোগ করো।
ওয়ার্নার বলেছেন, "আরও কয়েকটি বাচ্চার বাবা হয়ে জীবনে ভালবাসা উপভোগ করো। ফর্ম অস্থায়ী, কিন্তু ক্লাস স্থায়ী। তাই ক্লাস নিয়ে ভাবতে হবে না৷ বিশ্বের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে এমনটাই ঘটে। আপনি যতই ভাল ক্রিকেটার হোন না কেন, কেরিয়ারে সবসময় এই উত্থান-পতন থাকবে। কখনও কখনও আগের ফর্মে ফিরে যাওয়ার আগে খারাপ সময়গুলি অতিক্রম করতে হবে। বেসিক ব্যাপারেলেগে থাকতে হবে।"
advertisement
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ফর্মের বাইরে চলে যাচ্ছেন। যদি আমরা আইপিএল ২০২২-এ বিরাট কোহলির পারফরম্যান্সের কথা বলি, তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই মরসুমে খুব খারাপভাবে ফ্লপ হচ্ছেন।
আরও পড়ুন- ম্যাচের মাঝে লাভ স্টোরি! আরসিবির ভক্ত প্রেমিককে মাঠেই প্রোপোজ মহিলা সমর্থকের
সম্প্রতি, বিরাট কোহলি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে তাঁর প্রথম ফিফটি করেছেন। তার পরও এখন আশা করা হচ্ছে, ভক্তরা বিরাট কোহলিকে পুরোনো ফর্ম দেখতে পাবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
David Warner Unexpected Advise to Virat Kohli: 'আরও বাচ্চা হলেই রান আসবে', বিরাট কোহলিকে অদ্ভুত পরামর্শ ওয়ার্নারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement