রিয়াল ছাড়লেন জিদান, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সপ্তাহেই কোচের পদ থেকে ইস্তফা !
Last Updated:
সবাইকে চমকে দিয়ে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের ম্যানেজার পদ ছাড়ার কথা ঘোষণা করলেন জিনেদিন জিদান ৷
#মাদ্রিদ: ক্লাবকে তিন তিনবার ইউরোপ সেরা করানোর পর কেউ কোচের পদ ছাড়তে পারেন ৷ এমন নজির হয়তো গোটা বিশ্বেই কোথাও নেই ৷ কিন্তু সবাইকে চমকে দিয়ে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের ম্যানেজার পদ ছাড়ার কথা ঘোষণা করলেন জিনেদিন জিদান ৷ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের মাত্র দু’দিন না পেরোতেই রিয়াল ছাড়ার কথা ঘোষণা করলেন জিদান। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন মাত্র ক’দিন আগেই। তারপরেও হঠাৎ এই ইস্তফার সিদ্ধান্ত কেন ? লা লিগা না জেতাই কি তাহলে কাল হল জিজুর ! উত্তর খুঁজে পাচ্ছেন না ফুটবল বিশেষজ্ঞরা ৷
রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিদান আড়াই বছরেরও বেশি সময় ক্লাবের দায়িত্বে থাকার পর আচমকাই ম্যানেজারের পদ থেকে ইস্তফা দিলেন । এই সময়ে ক্লাবকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি মোট ৯টি টুর্নামেন্ট জিতিয়েছেন তিনি। ২০১৬ সালে রিয়ালের প্রাক্তন কোচ রাফায়েল বেনিতেজের সরে যাওয়ার পর কোচ হন জিদান। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে বৃহস্পতিবার নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন জিদান। পদত্যাগের পর জিদান বলেন, ‘‘ আমি জানি এটা সবার কাছে খুবই বিস্ময়কর ঠেকবে যে আমি দল থেকে চলে যাচ্ছি। কিন্তু এটাই সত্যি যে দলে পরিবর্তন দরকার। পদত্যাগের সিদ্ধান্ত পুরোপুরি আমার। আমি মনে করি দল থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2018 5:53 PM IST








