advertisement

Copa America : ফিট নেইমারের থেকে ভয়ঙ্কর কেউ নেই, বলছেন তিতে

Last Updated:

সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। একেবারে যোগ্য অধিনায়ক হিসেবে। গোল করছেন, করাচ্ছেন, খেলা তৈরি করছেন

সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার। একেবারে যোগ্য অধিনায়ক হিসেবে। গোল করছেন, করাচ্ছেন, খেলা তৈরি করছেন। দলের প্রধান ফুটবলারের ফর্ম এবং দায়বদ্ধতা দেখে মুগ্ধ ম্যানেজার তিতে। ব্রাজিলীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন শারীরিক এবং মানসিক দিক থেকে নেইমার যদি সুস্থ থাকেন, তখন তাঁকে আটকানো যেকোনও প্রতিপক্ষের কাছে কষ্টসাধ্য ব্যাপার। নেইমারের দুই পায়ে সমান ড্রিবল করার ক্ষমতা তাঁকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে মনে করেন কোচ।
advertisement
বাঁদিক থেকে কাট করে তিনি যখন ভেতরে ঢুকে আসেন, তখন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্দাজ করতে পারে না কোনদিকে বল থাকবে। এটাই একজন বড় ফুটবলারের গুণ জানিয়েছেন ব্রাজিলের কোচ। তবে কিছু সংবাদমাধ্যমে নেইমারের সঙ্গে তুলনা শুরু হয়েছে বড় রোনাল্ডো এবং রোমারিওর। ব্রাজিলের কোচকে প্রশ্ন করা হয় নেইমার কী ওই দুজনের থেকেও এগিয়ে ? তিতে সাফ জানিয়ে দেন বিভিন্ন যুগের ফুটবলারদের তুলনা করা বোকামি। তবে গ্রেট ফুটবলাররা সব প্রজন্মেই সমান সাফল্য পেতেন।
advertisement
advertisement
নেইমার নিঃসন্দেহে বড় ফুটবলার। কিন্তু গোল করার ক্ষেত্রে প্রকৃত স্ট্রাইকার হিসেবে বড় রোনাল্ডো এবং রোমারিও এগিয়ে থাকবেন জানিয়েছেন ব্রাজিল কোচ। এই কোপা আমেরিকায় নেইমারকে বিশেষভাবে ব্যবহার করতে চান তিনি। এমনভাবে দল সাজাবেন যাতে বিপক্ষ ডিফেন্ডাররা সর্বদা নেইমারকে নিয়েই ব্যস্ত থাকেন। আর সেই সুযোগে বাজিমাত করে যাবেন অন্য ফুটবলাররা। প্রথম ম্যাচে এই ভাবনা সফল হয়েছে। আগামীদিনে হয় কিনা সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : ফিট নেইমারের থেকে ভয়ঙ্কর কেউ নেই, বলছেন তিতে
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement