advertisement

গ্লাসগোর সবুজ মাঠে আজ হলুদ বিপ্লব ঘটাতে তৈরি সুইডেন - ইউক্রেন

Last Updated:

ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার আশায় স্কটল্যান্ডের গ্লাসগোতে মুখোমুখি হতে চলেছে সুইডেন এবং ইউক্রেন। দুটো দলের জার্সি রং হলুদ। নীল শর্টস। দুই দলের কাছে লক্ষ্য একটাই

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ড্র করলেও পরের দুটি ম্যাচেই জয়লাভ করে তারা। আলেকজান্ডার ইসাক, ফোর্সবার্গ সহ বেশ কিছু বড় নাম আছে এই সুইডেন দলে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিন্ডেলফ ডিফেন্সে স্তম্ভ। তিন ম্যাচে মাত্র ২ গোল খেয়েছে সুইডেন। শেষ ম্যাচে লেওয়ান্ডস্কীর পোল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে তারা। এই জয়ে তাদের মধ্যে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের সঞ্চার করেছে। কঠিন গ্রুপে প্রথম স্থান অর্জন করায় তাদের উদ্বুদ্ধ করেছে বলে মত অনেকের।
advertisement
তারকা ফুটবলার জলাটান ইব্রাহিমোভিচ না থাকার পরেও এই সুইডেন দল তিন ম্যাচে মোট ৪ গোল করেছে। অর্থাৎ দলের ফরোয়ার্ডরা খুব ভাল খেলছে। ইউক্রেনের বিরুদ্ধে সেই ছন্দ তারা ধরে রাখতে চাইবে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরে দ্বিতীয় স্থান খোয়াতে হয়েছে।গ্রুপ পর্বে জয় বলতে টুর্নামেন্টে প্রথমবারের জন্য অংশ গ্রহণ করা নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। তাও কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া দল। প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে অসাধারণ ফুটবলের উপহার দেয় ইউক্রেন। ৩-২ গোলে হারলেও তাদের খেলা দেখে মুগ্ধ হয় গোটা বিশ্ব।
advertisement
advertisement
গ্রুপ লিগে মোট ৪টি গোল করে ইউক্রেন। কিন্তু তাদের ৫টি গোল হজমও করতে হয়েছে। তরুণ প্রতিভা সমৃদ্ধ এই টিম কোয়ার্টার ফাইনালে উঠতে পারে বলে অনেকের মত। ম্যানচেস্টার সিটি খ্যাত জিনচেঙ্কর ওপর অনেকটাই ভরসা করে আছে ইউক্রেন ব্রিগেড। গোলের জন্য ইয়ার্মলেনকোর উপর নির্ভরশীল ইউক্রেন। গোল করতে পারেন ইরেমচুক।
মিডফিল্ডে অভিজ্ঞ মারলোস ইউক্রেনের সম্পদ। খাতায় কলমে এই ম্যাচে সুইডেন এগিয়ে থাকলেও অতীতে যতবারই এই দুই দল মুখোমুখি হয়েছে ততবারই শেষ হাসি হেসেছিল ইউক্রেন। মোট ৫ বারে ৩ বার জিতেছে ইউক্রেন এবং ১ বার জিতেছে সুইডেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্লাসগোর সবুজ মাঠে আজ হলুদ বিপ্লব ঘটাতে তৈরি সুইডেন - ইউক্রেন
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement