advertisement

একপেশে এল ক্লাসিকো, বার্সা ঝড়ে ঘরের মাঠে উড়ে গেল রিয়াল

Last Updated:

রিয়াল মাদ্রিদ: ০, বার্সেলোনা: ৩

রিয়াল মাদ্রিদ: ০
বার্সেলোনা: ৩ ( সুয়ারেজ (৫৪) মেসি (৬৪ পেনাল্টি) অ্যালেক্স ভিদাল (৯০+৩)
#মাদ্রিদ: ঘরের মাঠেই প্যাক-আপ রিয়াল মাদ্রিদ। সুয়ারেজ-মেসি-ভিদালের গোলে লা-লিগার শীর্ষেই বার্সেলোনা। ফিট হয়েও ফ্যাকাশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
advertisement
প্রথম ৪৫ মিনিটে জল মাপা। আর শেষ ৪৫ মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে বিপক্ষে ছিড়ে খাওয়া। বার্সেলোনার এই মায়াজালে ঘরের মাঠে শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে সুয়ারেজ, ঠিক ১০ মিনিট পর পেনাল্টি থেকে মেসি। এল-ক্লাসিকো শেষ। টিআরপি ধরতে ১২৫ কোটি ভারতীয় দর্শকের জন্য প্রথা ভেঙে স্থানীয় সময় দুপুর ১টায় ম্যাচ।
advertisement
ঠাসা বার্নাবিউয়ে আড়াই মিনিটের মাথায় রোনাল্ডোর গোল। যা বাতিল হয় অফসাইডে। এরপর মাঝমাঠের দখল নিয়ে ঝড় তোলেন লুকা মদরিচ, টনি ক্রুজরা। তখন খেলা দেখছিলেন পাওলিনহো, র‍্যাকিটিচরা। রিয়ালের পরের পর আক্রমণে ধীর-স্থির বার্সা ডিফেন্স। পরের পঁয়তাল্লিশ মিনিটে ঠিক উল্টো ছবি। মেসি খোলস ছাড়তেই গুটিয়ে গেলেন রোনাল্ডো। এরমধ্যে কারভাজাল লালকার্ড দেখতেই ভেঙে গেল রিয়াল দুর্গ। বদলি হিসেবে মাঠে নেমে বড় ম্যাচে গোল ভিদালের ৷
advertisement
1371ac217a494d9495445559c8e45203-1371ac217a494d9495445559c8e45203-0
সতেরো ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে লা-লিগার মসনদে লিও মেসির বার্সা। এই ম্যাচের পর চোদ্দ পয়েন্টে পিছিয়ে পড়লেন রোনাল্ডো।
f94856470e1c4c5b8fe0f7a5537348b7-f94856470e1c4c5b8fe0f7a5537348b7-0
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একপেশে এল ক্লাসিকো, বার্সা ঝড়ে ঘরের মাঠে উড়ে গেল রিয়াল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement