advertisement

Copa America : নেইমারকে নেতা করে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

Last Updated:

ব্রাজিলের আক্রমণভাগে যথারীতি নেতৃত্ব দেবেন নেইমার। তিতের দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। সাম্প্রতিক সময়ে চোটে ভুগছিলেন তিনি।

#রিও ডি জেনিরো: বছর দুয়েক আগে নিজেদের ঘরের মাঠেই লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। হলুদ জার্সিতে চ্যাম্পিয়নের স্পর্শ নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার, অ্যালিসনরা। কিন্তু তারপর থেকে করোনা ভাইরাস পৃথিবীকে বদলে দিয়েছে। অনিশ্চয়তায় ভরে গিয়েছে চারিদিক। এক মুঠো বাতাস যেন দুর্লভ হয়ে উঠেছে। করোনাভাইরাস মহামারিতে ভয়াবহ সময় পার করা ব্রাজিলে শেষ পর্যন্ত কোপা আমেরিকা হবে কি না, তা নিয়ে সন্দেহ এখনো যায়নি। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোপার আয়োজন থামাতে একমত হয়েছেন।
এদিকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ তিতে। আর ব্রাজিলের আক্রমণভাগে যথারীতি নেতৃত্ব দেবেন নেইমার। তিতের দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। সাম্প্রতিক সময়ে চোটে ভুগছিলেন তিনি। পরীক্ষিত ও চেনা খেলোয়াড়দের নিয়েই আক্রমণভাগ গড়েছেন তিতে। রবার্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে আছেন এভারটন, গ্যাব্রিয়েল বারবোসো ও রিচার্লিসন।
advertisement
রক্ষণে আতলেতিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন। নেইমার এর আগে বলেছিলেন, তিনি কোপা আমেরিকার পাশাপাশি টোকিও অলিম্পিকেও খেলতে চান। তবে দুটি টুর্নামেন্টেই পিএসজি তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফিফার আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে অলিম্পিকের ফুটবল ইভেন্ট তালিকাভুক্ত না হওয়ায় পিএসজি তখন তাঁকে ছাড়তে বাধ্য নয়। মানে গারিঞ্চায় দর্শকহীন স্টেডিয়ামে রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল।
advertisement
advertisement
এর আগে খুব অল্প সময়ের ব্যবধানে কলম্বিয়া-আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকা আয়োজনের ভার দেওয়া হয়েছেন ব্রাজিলকে। এদিকে দেশটিতে করোনায় মৃত্যু কমেনি। এরই মধ্যে মৃত মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখ। ব্রাজিলের খেলোয়াড়েরা তাঁদের দেশে কোপা আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েছেন এর আগে।
সব মিলিয়ে ব্রাজিল কোচ অভিজ্ঞতার ওপরেই ভরসা রেখেছেন। যদি শেষপর্যন্ত কোপা অনুষ্ঠিত হয়, সবকিছু ভুলে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবে ব্রাজিল। নেইমার ফের দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন কিনা উত্তর দেবে সময়। চ্যাম্পিয়ন হতে পারলে কঠিন সময় দেশবাসীর উদ্দেশ্যে এই ট্রফি উৎসর্গ করবে ব্রাজিল।
advertisement
কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।
advertisement
ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America : নেইমারকে নেতা করে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement